শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

দৌলতপুরে যমুনা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা জাল ও নৌকা জব্দ

নিজস্ব প্রতিবেদক:০৫ অক্টোবর-২০২৫,রবিবার।

মা ইলিশ সংরক্ষনে  মানিকগঞ্জের  দৌলতপুর উপজেলা প্রশাসন,মৎস্য অধিদপ্তর,পুলিশ  যৌথ ভাবে যমুনা নদীতে মোবাইল কোর্টএর অভিযানে ১টি কারেন্ট জাল, ১ টি বেড় জাল, ১০ টি চায়না জাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয় । মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  নাহিয়ান নুরেন ।

আজ  (০৫ অক্টোবর) রবিবার    মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ (০৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর, ২০২৫) উপলক্ষে দৌলতপুর উপজেলার যমুনা নদীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন ,  এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার জনাব সুরাইয়া আক্তার তন্নী ও অন্যান্য কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ, আনসার ভিডিপির সদস্যবৃন্দ।ও কর্মচারীবৃন্দ। অভিযান পরিচালনাকালীন মৎস্য সম্পদ ধ্বংসকারি ১টি কারেন্ট জাল, ১ টি বেড় জাল, ১০ টি চায়না জাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। জালের আনুমানিক দৈর্ঘ্য প্রায় ২০০০মি.। জব্দকৃত অবৈধ জাল উপজেলা পরিষদ প্রাঙ্গনে জনসম্মুখে অগ্নিদগ্ধ করে ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  নাহিয়ান নুরেন জানান, মা ইলিশ সংরক্ষনে ও মৎস্য সম্পদ সুরক্ষার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page