শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

বিগত বছর ফ্যাসিস্ট সরকার ১৬ বছর উন্নয়নের নামে শুধ নিজেদের পকেট ভারি করেছে : টুকু

মুক্তার হাসান,টাঙ্গাইল :০৯ অক্টোবর-২০২৫,বৃহস্পতিবার।
বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, বিগত দিনে একটি ফ্যাসিস্ট সরকার প্রায় ১৬ বছর ক্ষমতায় ছিল। সেই দুর্নীতিবাজ ফ্যাসিস্ট সরকার এদেশের সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে। দেশের সাধারণ মানুষ নিয়ে তারা কখনও চিন্তা করেনি। কীভাবে টেকসই উন্নয়ন হয় ও মানুষের উপকার হয়, তা কখনও ভাবেনি। বিভিন্ন উন্নয়নের নামে তারা নিজেদের পকেট ভারি করেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে টাঙ্গাইল সদর উপজেলার চারাবাড়ী এলাকার ধলেশ্বরী নদীর ওপর নির্মিত সেতুর ধসে যাওয়া সংযোগ সড়ক পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ দেশের মানুষ মনে করেন, আগামীর প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান। আমরা তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব এবং মানুষের কল্যাণে কাজ করব। তারই ধারাবাহিকতায় বুধবার থেকে ধসে যাওয়া সংযোগ সড়ক মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ড, এলজিইডিসহ প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করছি। এছাড়াও টেকসই উন্নয়নের জন্য সময়ের সঙ্গে সঙ্গে খোঁজ খবর রাখছি।

তিনি আরও বলেন, আমাদের নেতা জিয়াউর রহমান প্রান্তিক পর্যায়ের মানুষের স্বার্থে কাজ করেছেন। আমিও তার আদর্শ অনুসরণ করি। যদি আমি আগামীতে আল্লাহর রহমত ও জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে চরাঞ্চলের মানুষের স্বার্থে সার্বিক উন্নয়ন করব। আমি অনেক আগে থেকেই চরাঞ্চল ঘুরতে শুরু করেছি। চরাঞ্চলের মানুষের কী প্রয়োজন? তাদের জীবনমান উন্নয়নের জন্য কী কী কাজ করতে হবে, সেই তালিকা করেছি। আমাদের কাজে কোনো দুর্নীতি হবে না।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাবলু মিয়া লাভু, মিজানুর রহমান উজ্জল প্রমুখ। মানুষের কষ্ট লাঘবে যাতায়াতের জন্য  সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে দুটি নৌকা দেওয়া হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page