শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার টাঙ্গাইলে ডিসি লেককে উন্নত মানের মিনি পর্যটন কেন্দ্র করার ঘোষণা -প্রতিমন্ত্রী টুকু মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

ঘিওরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে  মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত

  আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :১৬ অক্টোবর=২-২৫,বৃহস্পতিবার।

মানিকগঞ্জের ঘিওর  উপজেলা মুক্তিযোদ্ধা কমিটি গঠন ও নবগঠিত জেলা মুক্তিযোদ্ধা কমিটিকে সংবর্ধনা উপলক্ষে ‘মুক্তিযোদ্ধা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  ( ১৬ অক্টোবর) বেলা ১২ টায় ঘিওর  মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতে উপজেলার মুক্তিযোদ্ধাগণ ঘিওর  উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নবগঠিত কমিটির আহবায়ক মো. মেজবাহ্ উদ্দিন খানকে    ফুল দিয়ে বরণ করে নেন। সমাবেশে বীর মুক্তিযোদ্ধা মোঃ মেজবাহ্ উদ্দিন  খানের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, মানিকগঞ্জ  জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক মো. আব্দুল মান্নান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন , ঘিওর উপজেলা নির্বাহী অফিসার নাশিতা তুল ইসলাম । এ্যাড: আব্দুল আলিম খান  মনোয়ারের সঞ্চালনায়  অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ,  মানিকগঞ্জ জেলা ইউনিট কমান্ডের যুগ্ম আহবায়ক ড, মোঃ হায়দার আলী মিয়া, উপজেলা বিএনপি’র সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, উপজেলা বিএনপির সহ সভাপতি এ্যাড, আবু কাউছার রেজা, উপজেলা সমাজ সেবা অফিসার জয় কৃষ্ণ সরকার   প্রমুখ। সমাবেশে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক মো. আব্দুল মান্নান  উপজেলা মুক্তিযোদ্ধাদের মতামতের ভিত্তিতে ঘিওর  মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক হিসেবে বীর মুক্তিযোদ্ধা মোঃ মেজবাহ্ উদ্দিন খানের নাম ঘোষনা করেন। অপর ৭ সদস্যের নামও সকলের মতামতের ভিত্তিতে অবিলম্বে প্রকাশ করা হবে বলে তিনি নিশ্চিত করেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page