বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয় নিয়ে যা বললেন সাইদুর রহমান বাচ্চু

তারেক রহমানের ৩১ দফা নিয়ে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন ডি এম গোলাম ফারুক

নিজস্ব প্রতিবেদক :১৭ অক্টোবর -২০২৫,শুক্রবার।

টাংগাইল-৬ (নাগরপুর -দেলদুয়ার) আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও ডাকসু জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেলের শহিদুল্লাহ হল ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সাবেক সচিব ডি এম গোলাম ফারুক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে নাগরপুর-দেলদুয়ার দু্ই উপজেলায় ইউনিয়ন,ওয়ার্ড, গ্রাম-গঞ্জে,হাট বাজারে, চরাঅঞ্চলসহ, লিফলেট বিতরন ও ব্যাপক গণসংযোগ করে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন ।

 

অতিরিক্ত সাবেক সচিব ডি এম গোলাম ফারুক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় কৃষক-শ্রমিক গ্রাম-গঞ্জে খেটে খাওয়া দিনমুজুর, মানুষের ভাগ্য উন্নয়নের কথা জনগনের মাঝে তুলে ধরে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে গ্রাম-গঞ্জে,হাট বাজারে,মতবিনিময় লিফলেট বিতরন ও নির্বাচনী মাঠে গণসংযোগ করে বেড়াচ্ছেন । আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।

 

আজ শুক্রবার (১৭ অক্টোবর ) বিকালে টাংগাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র বাজার, ঘুনিপাড়া বাজার, সহ বিভিন্ন এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরন ও গণসংযোগের সময় একথাগুলো বলেছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, সলিমাবাদ  ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান পারভেজ, উপজেলা বিএনপি নেতা জাহেরুল ইসলাম জিকু, বিএনপি নেতা হযরত আলী, বিএনপি নেতা মো:জাকির হোসেন, যুবদল নেতা মাসুম, ছাত্র দল নেতা নিয়ন সহ নেতৃবৃন্দ।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page