শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার টাঙ্গাইলে ডিসি লেককে উন্নত মানের মিনি পর্যটন কেন্দ্র করার ঘোষণা -প্রতিমন্ত্রী টুকু মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

দৌলতপুরের টুটিয়াম বাইতুন নূর জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক:

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের টুটিয়াম গ্রামে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর অতিরিক্ত মহাপরিচালক (অবঃ),ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান এলাকার ধর্মপ্রাণ মানুষের চাহিদা অনুযায়ী এক মনোরম পরিবেশে অত্যাধুনিক দৃষ্টিনন্দন “বাইতুন নূর জামে মসজিদ” নির্মাণ করে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

আজ শুক্রবার ( ১৭ অক্টোবর) বাদ জুম্মা দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের টুটিয়াম “বাইতুন নূর জামে মসজিদ” এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।

আজকের নামাজ শেষে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন দৌলতপুর থানার সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.আর এ আল মামুন , জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো: ফেরদৌস রহমান, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, এস.আই মোঃ মাসুদুর রহমান, মসজিদ কমিটির সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার রহমান প্রমুখ।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.আর এ আল মামুন কোরআন হাদিসের ভিতর থেকে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে উপস্থিত মুসুল্লীদের উদেশ্যে বক্তব্য দেন। এছাড়া আইন-শৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

সভাপতি মো: ফেরদৌস রহমান তার মা-বাবা ও কাকা-কাকিসহ পরিবারের সকল সদস্যের আত্মার মাগফিরাত ও দোয়া কামনা করেন।

🤲 আল্লাহ তায়ালা যেন এই মহৎ উদ্যোগের সকল সহায়ককে উত্তম প্রতিদান দান করেন এবং এই মসজিদকে এলাকার ধর্মীয় ও সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু হিসেবে কবুল করেন।

উল্লেখ্য : ইঞ্জিনিয়ার সাহেবের বড় ভাই মরহুম মাওলানা এ কে এম বছির উদ্দিন ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং পাশাপাশি এলাকার অপর একটি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন। তাঁর সুযোগ্য বড় সন্তান মোঃ ফেরদৌস রহমান বর্তমানে বাইতুন নূর জামে মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ছোট ছেলে মোঃ জুবায়ের রহমান উক্ত মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page