টাঙ্গাইলে গালা ইউনিয়ন ও পৌর এলাকায় টুকুর পক্ষে নির্বাচনী জনসংযোগ
0-0x0-0-0#
Update Time :
সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
/
৩৯০
Time View
/
Share
মুক্তার হাসান, টাঙ্গাইল :
জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা। নির্বাচনী হাওয়ায় সরগরম হয়ে উঠেছে শহর থেকে গ্রাম।
এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও সদর-৫ আসনে আগামী দিনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের বাট চান্দাসহ বিভিন্ন ওয়ার্ড ও বাড়ি বাড়ি গিয়ে উঠান বৈঠক করা হয়েছে। এছাড়া মা-বোনদের ধানের শীষে ভোট প্রদানে উৎসাহিত করা হয়েছে। টাঙ্গাইল জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম এর নেতৃত্বে (২০ অক্টোবর) সোমবার সকালে অত্র ইউনিয়নের বাট চান্দা গ্রামের ৭নং ওয়ার্ডে রহিমন বেগমের বাড়িতে ও টাঙ্গাইল পৌর এলাকার আরামবাগ কান্দাপাড়া রতন মিয়ার বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে টুকুর পক্ষে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শাহনাজ পারভিন, নাসরিন আজাদ, সোনিয়া হামজা, এলি আক্তার, হাওয়া বেগম, আশা আক্তার, ও কোহিনুর বেগম প্রমুখ।