বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয় নিয়ে যা বললেন সাইদুর রহমান বাচ্চু

টাঙ্গাইলে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ 

 মুক্তার হাসান, স্টাফ  রিপোর্টার :
টাঙ্গাইল সদর উপজেলায় শিক্ষার্থীর ঝড়ে পড়া রোধে দরিদ্র ও মেধাবী মেয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকাল ১১ টায় সদর উপজেলার প্রজেক্ট অফিস, বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) এর উদ্যেগে জার্মান দাতা সংস্থা লিচ ব্রুক এর অর্থায়নে সেডিপ প্রকল্পের আওতায় গঠিত নারী ও কৃষক এসোসিয়েশনের  দরিদ্র ও মেধাবী মেয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে এ সহায়ক উপকরণ প্রদান করা হয়। এসময় প্রত্যেককে একটি স্কুল ব্যাগ,১টি জ্যামিতি বক্স, ৫টি অংক খাতা, ৬টি কলম ও নগদ ৫০০/-টাকা নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় ৪৯জন শিক্ষার্থীর মাঝে এর উপকরণ বিতরণ করা হয়েছে।
শিক্ষা সহায়ক উপকরণ ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মুজিবুল আহসান, প্রকল্প সমন্বয়কারী, মোঃ মিলন চৌধুরী সেডিপ প্রকল্প মোঃ এরশাদুন্নবী, এমএফপি, বাংলা- জার্মান সম্প্রীতি( বিজিএস), টাঙ্গাইল সদর,  টাঙ্গাইল। এছাড়া মোঃ মনিরুল ইসলাম, প্রোগ্রাম অফিসার(কৃষি), শেখর মিত্র বড়ুয়া, সহকারী হিসাব রক্ষক, মোঃ সুরুজ মিয়া, প্রোগ্রাম অফিসার- ইন্সটিটিউশন বিল্ডিং, মোঃ শফিকুল ইসলাম ও মোছাঃ হ্যাপী আক্তার এস ডব্লিউ, বিজিএস উপস্থিত ছিলেন।
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page