শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ফরিদ মেম্বার গ্রেফতার মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার টাঙ্গাইলে ডিসি লেককে উন্নত মানের মিনি পর্যটন কেন্দ্র করার ঘোষণা -প্রতিমন্ত্রী টুকু মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

টাঙ্গাইলে বেসিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল শাখার শুভ উদ্বোধন

মুক্তার হাসান, টাঙ্গাইল :
টাঙ্গাইলে বেসিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল শাখার শুভ উদ্বোধন উপলক্ষে স্থানীয় লোকজন, সুশীল সমাজ, সাংবাদিক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে শিক্ষামূলক আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) দুপুরে জেলা সদর রোড মা নার্সিংহোমের ৩য় তলায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রতিষ্ঠানটি চেয়ারম্যান বলেন, এই স্কুলটিতে ভর্তি হয়ে শিক্ষা গ্রহণ করলে মেধাবী ছাত্র-ছাত্রীদের স্কলারশিপের ব্যবস্থা করা হবে। পাঁচ বছর পর ওই শিক্ষার্থী সিটিজেনশিপের সুযোগ পাবে। এছাড়াও রয়েছে পার্ট টাইম জব এর সুবিধা এবং প্রতি ঘন্টায় ৯০০ থেকে ১৪০০ ইয়েন আয় করাসহ নানাবিধ সুযোগ-সুবিধা। অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা ক্লিনিক মালিক সমিতির প্রচার সম্পাদক কামাল হোসেনের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেসিক জাপানিজ ল্যাংগুয়েজ স্কুল ঢাকার প্রধান কার্যালয়ের চেয়ারম্যান মফিজ উদ্দিন খান। আলোচনা সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ দেলোয়ার হোসেন শিমুল। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মারুফ খান, কে এ রকিব প্রপার্টি এর ব্যবস্থাপনা পরিচালক রিফাত আল ফুয়াদ, অত্র প্রতিষ্ঠানের ব্রাঞ্চ ম্যানেজার সাব্বির হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসিস্ট্যান্ট ম্যানেজার আরিফ হোসেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page