মানিকগঞ্জ প্রতিনিধি: ০৯ নভেম্বর-২০২৫,রবিবার।
মানিকগঞ্জ-১ (দৌলতপুর-ঘিওর-শিবালয়) আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য এস.এ জিন্নাহ কবির বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষনা ভোট দিবেন ধানের শীষে দেশ গড়বো মিলেমিশে, এদেশ ও মাটি কারও একার নয় ,মুসলিম,হিন্দু,বৌদ্ধ-খৃস্টান সকল ধর্মের মানুষের এ বাংলাদেশ। তাই আগামীতে ধানের শীষে ভোট দিতে সনাতন ধর্মাবলম্বী জনগন ও ভোটাদের প্রতি আহবান জানান ।
আজ রবিবার ( ০৯ নভেম্বর ) রাত ৮ টায় মানিকগঞ্জের ঘিওর বাসস্ট্যান্ডে কেন্দ্রীয় কালীবাড়ি নাট মন্দিরে বাৎসরিক নাম ও পদাবলী সংকীর্তনে প্রধান অতিথি মানিকগঞ্জ- ১ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী এস এ জিন্নাহ কবির বক্তব্যে এ কথা গুলো বলেছেন ।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ডাকে স্বাধীনতা যুদ্ধে সনাতন ধর্মাবলম্বী এক লক্ষ নারী-পুরুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়ে শহীদ হয়েছে । স্বাধীনতা যুদ্ধে মুসলিম,হিন্দু,বৌদ্ধ-খৃস্টান সকল শ্রেনী পেশার মানুষ অংশ নিয়েছিল তাই এদেশ সকলের । ধর্ম যার যার এদেশটা সবার । আমাদের দেশ সাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ । সোনার বাংলা গড়তে হলে সবাইকে ধানের শীষে ভোট দিতে আহবান জানান। একটি দল ইসলাম ধর্মকে ব্যবহার করে সাধারন মানুষকে ধোকা দিয়ে ভোট নেয়ার পায়তারা করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় এদেশ কিভাবে চলবে এবং কৃষক-শ্রমিক গ্রাম-গঞ্জে খেটে খাওয়া দিনমুজুর, হিন্দু,বৌদ্ধ-খৃস্টান সকল ধর্মের মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে ।
তিনি আরো বলেছেন, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিতে আহবান জানান। ধানের শীষে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এর জন্য দোয়া চান তিনি।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপি সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলার বিএনপির সহ-সভাপতি মো : লোকমান হোসেন, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মো: মাসুদুর রহমান মাসুদ, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক,ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, ঘিওর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো: জানে আলম, ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো: রাজা মিয়া মেম্বার,ঘিওর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকতারুজ্জামান আক্তার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম মমিন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন নাসির, জেলা যুবদলের সদস্য মো : মোসলেম উদ্দিন,জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, ঘিওর উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফ ছানোয়ার, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মো: মাহিদুর রহমান মাহিদ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো: শওকত আলী, সদস্য সচিব মো: সবুজ বেপারী, দৌলতপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ আল আমিন, জেলা যুবদলের নেতা আমীর হামজা পিন্টু, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, জেলা তারেক রহমান প্রজন্ম দলের আহবায়ক জুয়েল আহম্মেদ চাঁদ, মানিকগঞ্জ কামিল মাদ্রাসার ছাত্রদলের সভাপতি সিনবাদ খান, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হাসান প্রমূখ ।।#####