বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয় নিয়ে যা বললেন সাইদুর রহমান বাচ্চু

শিবালয়ে স্কুলবাসে আগুনে দগ্ধ সেই চালকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা : ১৭ নভেম্বর/২৫
ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করা স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ চালক পারভেজ খান (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আজ সোমবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম. আমান উল্লাহ জনকন্ঠকে এ তথ্য নিশ্চিত করেন। নিহত পারভেজ খান মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামে বাসিন্দা ছিলেন। তিনি দি-হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজ নামের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনকারী বাসের চালক ছিলেন। প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার রাতে ঐ বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ছিল। রাত প্রায় দেড়টার দিকে দুর্বৃত্তরা হঠাৎ বাসটিতে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এসময় বাসে ঘুমিয়ে থাকা চালক পারভেজ খান মারাত্মকভাবে দগ্ধ হন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় পারভেজ খানের। শিবালয় থানার ওসি আমান উল্লাহ বলেন, বাসে অগ্নিসংযিাগের ঘটনায় স্কুলের অধ্যক্ষ বাদি হয়ে মামলা দায়ের করেছেন এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৫ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাসচালক মারা যাওয়ায় এ মামলায় হত্যাকাণ্ডের ধারা যুক্ত করে আদালতে প্রেরণ করা হবে। এর আগে গত ৯ নভেম্বর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের উথলী সংযোগ মোড়ে পার্কিং করে রাখা আরেকটি স্কুলবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এরপর, গতকাল রবিবার রাতে এক ঘন্টার ব্যবধানে মানিকগঞ্জে

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page