শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে অন্তঃসত্ত্বা ভাবি ও ভাতিজা হত্যার মূল হোতা ইউসুফ সহ ২ জন গ্রেফতার দৌলতপুরে চিহ্নিত হেরোইন ব্যবসায়ী সুবল গ্রেফতার মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নাই—এস এ জিন্নাহ কবীর এমপি দৌলতপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘিওরে মাদক চাঁদাবাজি দুর্নীতি ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত দৌলতপুরে এক ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার দৌলতপুরের চরকাটারী মাঠে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত দৌলতপুরে দেবরের হাতে ভাবি ও ভাতিজা খুন নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসাইন

মানিকগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ তিনজন আটক

মানিকগঞ্জ প্রতিনিধি :

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মানিকগঞ্জ কর্তৃক ১২০(একশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন আটক করেছে। যাহার মূল্য অনুমান=৩৬,০০০/-(ছত্রিশ হাজার) টাকা। এক প্রেস বিজ্ঞপ্তিতে গোয়েন্দা শাখা (ডিবি) ইনচার্জ ( ওসি)মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার নারাঙ্গাই বাস স্ট্যান্ড এলাকায় ন্যাশলাল পলিটেকনিক ইনস্টিটিউট এর সামনে পাকা রাস্তা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ১২০(একশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন আটক করে।

এবিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক(নিঃ) মোহাম্মদ মোশাররফ হোসেন এর তত্ত্বাবধানে ডিবি, মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল এসআই(নিঃ)/ মোঃ তানভীর হোসেন ভূইয়া এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে। মানিকগঞ্জ জেলার সদর থানাধীন নারাঙ্গাই বাসস্ট্যান্ড সংলগ্ন ন্যাশলাল পলিটেকনিক ইনস্টিটিউট এর সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী মোঃ রানা (২৭), পিতা-মোঃ হাবিবুর রহমান, সাং- বাইচাইল, ইউপি-জাগীর, থানা- মানিকগঞ্জ সদর, মোঃ গনি মিয়া (৩৫), পিতা-মৃত কেরু মিয়া, সাং-বালিয়াবাধা, ইউপি-সিংজুরী, থানা-ঘিওর, মোঃ রনি (৩১), পিতা-মোঃ ফয়জুদ্দিন, সাং-ঘিওর পূর্বপাড়া, থানা-ঘিওর, সর্ব জেলা- মানিকগঞ্জকে আটক করেন।
উক্ত সময় ধৃত ১নং আসামী মোঃ রানা কাছ থেকে ১০৫ (একশত পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট, মোঃ গনি মিয়া কাছ থেকে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং মোঃ রনি কাছ থেকে ০৫ (পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়

এ বিষয়ে গোয়েন্দা শাখা (ডিবি) ইনচার্জ ( ওসি)মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, মানিকগঞ্জ সদর থানায় ০১টি মামলা রুজু প্রক্রিয়াধীন রহিয়াছে। #####৳

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page