বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
Headline :
মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী

দৌলতপুরে মহান বিজয় দিবস পালিত

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

আজ মঙ্গলবার ভোরে দৌলতপুর উপজেলা চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

পরে উপজেলা প্রশাসন, থানা পুলিশ,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিয়ান নুরেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আহসানুল ইসলাম, দৌলতপু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: কমর উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা ইন্জিনিয়ার এনামুল সালেহীন, উপজেলা আইসিটি কমকর্তা রণজিৎ মন্ডল, উপজেলা শিক্ষা কমকর্তা জাহাঙ্গীর ফিরোজ প্রমুখ ।

বক্তারা বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত এই বিজয় জাতির জন্য গৌরবের এবং স্বাধীনতা ও্ সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার প্রেরণা যোগায়।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। এ সময় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলায় সরকারি-বেসরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটির মর্যাদা রক্ষা করা হয়েছে। ্

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page