সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
Headline :
সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ে ‘দূর্বার-১৮’ এসএসসি ব্যাচের পুনর্মিলনী মধুপুরে কাঁচা আনারসের বাজার সম্প্রসারণে উজ্জ্বল সম্ভাবনা দিন দিন কিশোর গ্যাং বেড়ে চলছে ঘিওরে আইনশৃংখলা- কমিটির সভায় এমপি এস এ জিন্নাহ কবির সিরাজগঞ্জে এসএসসি ৯৬ ব্যাচের বন্ধু উৎসব কেক কেটে টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী ফোরাম এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল সদর, রানার্সআপ গোপালপুর প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন -প্রতিমন্ত্রী টুকু ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে আধুনিকায়ন ও দক্ষ জনশক্তিতে গড়ে তুলতে হবে — বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম মানিকগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ফরিদ মেম্বার গ্রেফতার মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার

ডেলিভারিম্যানের ওপর হামলার প্রতিবাদে নাগরপুরে মানববন্ধন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

ডেলিভারি সংক্রান্ত একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রাণ কোম্পানির এক ডেলিভারিম্যানের ওপর বর্বর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৪ ডিসেম্বর) নাগরপুর উপজেলা গেটের সামনে এই মানববন্ধনের আয়োজন করে নাগরপুর উপজেলার সকল বিক্রয় প্রতিনিধিগণ। মানববন্ধনে নাগরপুর বিক্রয় সমিতির সভাপতি মোঃ আনিসুর রহমান ও সেক্রেটারি মোঃ রমজান আলীর নেতৃত্বে সকল বিক্রয় প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে উপস্থিত বিক্রয় প্রতিনিধিরা জানান, প্রাণ কোম্পানির ডেলিভারিম্যান আরীফুর রহমান ডেলিভারি কার্যক্রম শেষে ফেরার পথে হামলার শিকার হন। অভিযোগ রয়েছে, চৌহালী থানার আওতাধীন এসআর কাম ডিলার আরিফ, শরীফ ও ইউসুফ পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়।হামলার একপর্যায়ে ডেলিভারিম্যানকে শারীরিকভাবে আহত করার পাশাপাশি তার গাড়ি থেকে প্রায় ৮০ হাজার টাকার মালামাল এবং নগদ ৩০ হাজার টাকা জোরপূর্বক নিয়ে রেখে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়।বক্তারা বলেন, এ ধরনের ন্যাক্কারজনক হামলা একজন শ্রমজীবী মানুষের জীবনের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি এবং একই সঙ্গে স্বাভাবিক ব্যবসায়িক পরিবেশকে চরমভাবে ব্যাহত করছে। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হলে এ ধরনের অপরাধ আরও বাড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
মানববন্ধন থেকে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার, লুটকৃত মালামাল ও অর্থ ফেরতসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়। পাশাপাশি প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page