বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন, কাটা হলো ৫টি মানিকগঞ্জে গাঁজা-শিশা ও হুক্কাসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু

নাগরপুরে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা

oppo_2

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
গণতন্ত্র পুনরুদ্ধার এবং আধুনিক নাগরপুর–দেলদুয়ার গড়ার অঙ্গীকার নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনের বিএনপির দলীয় প্রার্থী, সাবেক ছাত্রনেতা রবিউল আওয়াল লাভলু।সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নাগরপুর সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।লাভলু বলেন, “আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে নাগরপুর–দেলদুয়ারকে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি জনবান্ধব এলাকায় রূপান্তর করবো। আমি নিজে অন্যায় করি না, অন্যায়কে প্রশ্রয়ও দিই না।”
তিনি আরও বলেন, “এই নির্বাচন শুধু একটি ভোট নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। তাই ধানের শীষে ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।”
উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবির সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, এম ফিরোজ সিদ্দিকী, সদস্য দীপালী চক্রবর্তী, মনোয়ারা মুকুল, শরিফ উদ্দিন আরজু, অ্যাডভোকেট ইকবাল হোসেন খান, সাবেক ছাত্রনেতা মো. আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ খান, প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম।এছাড়াও বক্তব্য রাখেন শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহজাহান সাজু, কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান এবং ছাত্রদলের আহ্বায়ক মীর খালেক মাহবুব রাসেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটারের উপস্থিতিতে কলেজ মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page