বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী

দৌলতপুরের কলিয়া ইউনিয়ন বাসীর সেবা করতে চাই— রবিজ্জল হোসাইন

নিজস্ব প্রতিবেদক :

বর্তমান সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় ইতিমধ্যেই ৬ টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করেছেন। পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় স্থানীয় সরকার নির্বাচনের ইঙ্গিত দেওয়ায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, বিশিষ্ট সমাজসেবক দানশীল ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসাইন।

তিনি আজ (২৩ ফেব্রুয়ারি) সোমবার দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের উলাইল বাজারে তার দলীয় কার্যালয় সাংবাদিকদের সাথে কথা বলেন আনুষ্ঠানিক ভাবে চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণা করেন।

তিনি বলেন, আমি কলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে কলিয়া ইউনিয়ন কে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন,স্বাস্থ্য সেবার উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষকদের ভাগ্য উন্নয়ন,মাদক মুক্ত, একটি আধুনিক মডেল ইউনিয়ন গড়ে তুলবো । তিনি বলেন, বিগত কয়েক বছর যাবত নিজস্ব অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র / ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ, উপবৃত্তি প্রদান করেন। গরিব অসহায় মানুষের মাঝে বিভিন্ন সময় অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। এদিকে কলিয়া ইউনিয়নের এলাকার কয়েক জন সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে,রবিজ্জল নিষ্ঠাবান, সাহসী,দানশীল ব্যক্তি চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার মানুষের উন্নয়ন হবে। তারা তাকেই চেয়ারম্যান হিসেবে পেতে চায়।

ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসাইন দৌলতপুর উপজেলার কলিয়া ইউনয়নের উলাইল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মোল্লা বাড়ির সন্তান। তার বাবা মোঃ শফি উদ্দীন মোল্লা। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রবিজ্জল হোসাইন উলাইল মডেল হাই স্কুল থেকে এসএসসি পাস করেন। ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইঞ্জিনিয়ারিং(এএম আই ই) ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ পাশ করেন। বর্তমানে ঢাকায় ব্যাবসায়িক প্রতিষ্ঠানঃ গ্রীন বাংলা পাওয়ারটেক, গ্রীন বাংলা ট্রেডিং এন্ড একসোসরিস রয়েছে। তিনি বলেন, জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে বর্তমান সরকারের মানিকগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের সহযোগিতায় এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ করতে পারবো ইনশাল্লাহ।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page