স্টাফ রিপোর্টার, নেত্রকোনা :
নেত্রকোনা সদর উপজেলার মেদনী ইউনিয়নের কৃষ্ণাখালী নামক স্থানে দুপুর ১২টার দিকে সারাদেশে পুকুর, খাল উন্নয়ন (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় তিলকখালী খাল খনন কাজের উদ্ধোধন করা হয়েছে।
নিজ হাতে মাটি কেটে টুকরি মাথায় নিয়ে তিলকখালী খাল খনন কাজের প্রধান অতিথি হিসেবে উদ্ধোধন করেন জেলা বিএনপির সভাপতি নেত্রকোনা-২, সদর-বারহাট্রা আসনের নবনির্বাচিত অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এমপি।
সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবুর রহমান খানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারন সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টুর সঞ্চালনায় এ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মাহফুজুল হক, সাবেক যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান, সাবেক যুগ্ম আহবায়ক এস.এম মনিরুজ্জামান দুদু, সাবেক সাংগঠনিক সম্পাদক এস.এম শফিকুল কাদের সুজা, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক গাজী তোফায়েল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহাবুব চৌধুরী, সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম প্রমুখ।