শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
Headline :
মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী

দৌলতপুরের ধামশ্বর হযরত শাহ দরবেশ বাবার মেলা চলছে

নিজস্ব প্রতিবেদক::

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ঐতিহ্যবাহি ধামশ্বর হযরত শাহ দরবেশ বাবার বার্ষিক পবিত্র ওরস মোবারক শুরু হয়েছে।

গত ২২ শে মার্চ থেকে শুরু হয়েছে আগামী ৩রা এপ্রিল পর্যন্ত এই ওরস মোবারক অনুষ্ঠিত হবে ।

আজ (৩১ মার্চ)১০ দিনে দৌলতপুর উপজেলার ধামশ্বর হযরত শাহ দরবেশ বাবার মাজারে মনোজ্ঞ লালন গীতি ও লালন সন্ধ্যা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি মো লোকমান হোসেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, কলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি জজ কোর্টের অতিরিক্ত এডভোকেট বুলবুল আহমেদ গোলাপ।
উদ্বোধক ছিলেন, দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ৭ নং কলিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি’র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আইয়ুব আলী রেজা, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ইমরান হোসেন সামান,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: রাজিব হোসেন, যুবদল নেতা রেজাউল করিম রেজা, জিয়নপুর ইউনিয়ন শ্রমিক দলে সভাপতি আলম সাধু, যুবদলের নেতা মো : তারা মোল্লা, যুবদল নেতা ফারুক মোল্লা,
মাজার পরিচালনা কমিটি সভাপতি মোহাম্মদ কোরবান আলী সভাপতিত্বে ও মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ বিপ্লব হোসেন পরিচালনা
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাউল শিল্পী গোষ্ঠীর শিল্পী অর্পা খন্দকার, টুকটুকি বাউল,মিম বাউল,সায়েম বাবু টেলিভিশন ও বেতারের শিল্পী : ।
প্রধান অতিথি মো: লোকমান হোসেন তার বক্তব্যে বলেন,অবহেলিত ধামশ্বর মাজারে ইতিমধ্যে বাতরুম ও ওয়াশ রুমের উন্নয়ন করা হয়েছে। মানিকগজ-১ আসনের মাননীয় সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির ভাই অতি অল্প সময়ের মধ্যে মাজারে আসার রাস্তা পাকা করার কথা বলেছেন।

আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির ভাইয়ের জন্য দোয়া করবেন। সেই আমার নেতা ও আমার অভিভাবক মানিকগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির ভাইকে বিপুল ভোট দিয়ে এই ধামশ্বর সেন্টারে বিজয়ী করেছেন এই জন্য জিন্নাহ ভাইয়ের পক্ষ থেকে ধামশ্বর বাসীর প্রতি কৃতজ্ঞ। দরবেশ বাবার মাজার ও ধামশ্বর ইউনিয়নের উন্নয়নের জন্য মাননীয় সংসদ সদস্য অবশ্যই সুদৃষ্টি দিবেন। ###

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page