সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
Headline :
সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ে ‘দূর্বার-১৮’ এসএসসি ব্যাচের পুনর্মিলনী মধুপুরে কাঁচা আনারসের বাজার সম্প্রসারণে উজ্জ্বল সম্ভাবনা দিন দিন কিশোর গ্যাং বেড়ে চলছে ঘিওরে আইনশৃংখলা- কমিটির সভায় এমপি এস এ জিন্নাহ কবির সিরাজগঞ্জে এসএসসি ৯৬ ব্যাচের বন্ধু উৎসব কেক কেটে টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী ফোরাম এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল সদর, রানার্সআপ গোপালপুর প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন -প্রতিমন্ত্রী টুকু ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে আধুনিকায়ন ও দক্ষ জনশক্তিতে গড়ে তুলতে হবে — বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম মানিকগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ফরিদ মেম্বার গ্রেফতার মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার

কোস্ট গার্ডের অভিযানে যমুনায় অবৈধ ড্রেজিংয়ে আটক ১৬

নিজস্ব প্রতিবেদক :::::
:::
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়া চরের কাছে দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ও বাচামারা যমুনা নদীতে অবৈধভাবে ড্রেজার কাটার মেশিন দিয়ে বালু মাটি উত্তোলনের সময় ২০ জনকে আটক করেছে। কাটার মেশিন ও বাল্বহেড জব্দ করা হয়।

কোস্টগার্ড। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১টার দিকে তারখাম্বা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে কিশোর ও বৃদ্ধ ৪ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৬ জনের বিরুদ্ধে মামলা দিয়ে শিবালয় থানায় সোপর্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে ড্রেজার কাটার মেশিন বসিয়ে যমুনা নদীর বাঘুটিয়া ও বাচামারা এলাকায় থেকে বালু উত্তোলন করে আসছিল। এ নিয়ে এলাকায় উত্তেজনাও রয়েছে। গত ৩ এপ্রিল বালু মাটি উত্তোলন ও বিক্রিকে কেন্দ্র করে হামলায় মিরাজ হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হন। অভিযানে পাটুরিয়া ও রাজবাড়ি বিসিজি অস্থায়ী কন্টিনজেন্টের একটি দল অংশ নেয়। এ সময় প্রায় ৬ কোটি টাকা মূল্যের ৪টি ড্রেজিং কাটার মেশিন ও ২টি বাল্কহেড জব্দ করা হয়।
কন্টিনজেন্ট কমান্ডার (পেটি অফিসার) আব্দুল আজিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে যমুনা নদীতে বালু মাটি কাটার দায়ে ১৬ জনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত ড্রেজার ও বাল্কহেড পাটুরিয়া নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
######

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page