শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ফরিদ মেম্বার গ্রেফতার মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার টাঙ্গাইলে ডিসি লেককে উন্নত মানের মিনি পর্যটন কেন্দ্র করার ঘোষণা -প্রতিমন্ত্রী টুকু মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

নাগরপুরে ফুয়েল কার্ড কার্যক্রম শুরু: কার্ড ছাড়া মিলবে না জ্বালানি তেল

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

জ্বালানি তেল বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং অপচয় রোধে টাঙ্গাইল জেলাব্যাপী একযোগে শুরু হয়েছে ‘ফুয়েল কার্ড’ কার্যক্রম। সেই ধারাবাহিকতায় নাগরপুর উপজেলাতেও আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে বৈধ ফুয়েল কার্ড ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো ব্যক্তি বা যানবাহনকে জ্বালানি তেল সরবরাহ করা হবে না।

রোববার (২০ এপ্রিল) নাগরপুর উপজেলায় এ কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়। নতুন এই নিয়ম অনুযায়ী, কার্ডধারী গ্রাহকের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হবে। বর্তমানে অনলাইনে ফুয়েল কার্ডের জন্য আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। যারা এখনো আবেদন করেননি, তাদের দ্রুত আবেদন সম্পন্ন করে কার্ড সংগ্রহের জন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ আহ্বান জানানো হয়েছে।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিন বলেন, “জ্বালানির সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং সব ধরণের অনিয়ম রোধ করাই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য। জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে আমরা কঠোর নজরদারি বজায় রাখব এবং সংশ্লিষ্ট ফিলিং স্টেশনগুলোকে নিয়ম মেনে তেল বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।”

এই কার্যক্রম পরিদর্শনকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ শফিউর রহমান জোয়াদ্দার, সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ হাবিবুর রহমান হাবিব, নাগরপুর সরকার ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী এবং জাতীয় সাংবাদিক সংস্থা, নাগরপুর উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক আজিজুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সরকার নির্ধারিত নতুন দাম অনুযায়ী— ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা প্রতি লিটার।

স্থানীয়রা আশা করছেন, জ্বালানি তেলের নিয়ন্ত্রিত এই বিতরণ ব্যবস্থা বাস্তবায়নের ফলে পুরো জেলায় জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফিরে আসবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page