বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী

দৌলতপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম সোনাই গ্রামগঞ্জ চষে বেড়াচ্ছেন

নিজস্ব প্রতিবেদক :::

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ নুরুল ইসলাম সোনাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন। নিয়মিত গ্রামগঞ্জের সাধারণ মানুষ ও নেতা কর্মীদের সাথে নিয়মিত মত বিনিময়ে যোগাযোগ ও গ্রামগঞ্জ চসে বেড়াচ্ছেন। ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের সময় একাধিক মামলায় জেল জুলুম হয়রানি নির্যাতন শিকার হয়েছেন তিনি।

দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি, যুবরাজনীতি ও কৃষক রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে তৃণমূল পর্যায়ে নিজস্ব রাজনৈতিক অবস্থান তৈরি করেছেন মোঃনুরুল ইসলাম সোনাই মিয়া। রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তিনি দৌলতপুর সরকারি মতিলাল ডিগ্রী কলেজের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দৌলতপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদক হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
তিনি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন । তাঁর পিতা মরহুম তসলিম উদ্দিন এবং মাতা মরহুম উজালা।

এরপর তিনি দৌলতপুর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। এছাড়াও তিনি দৌলতপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক এবং মানিকগঞ্জ জেলা যুবদলের সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি দৌলতপুর উপজেলা কৃষকদলের সম্মানিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দলীয় কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন।

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে মোঃ সোনাই মিয়া উপজেলা চেয়ারম্যান পদে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন।

উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে স্থানীয়রা মনে করছেন।

মোঃ নুরুল ইসলাম সোনাই বলেন, আমি ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজমুল রাজনীতিতে এসে দাঁড়িয়েছে শুধু জনগণের ভালোবাসায় তাই আমি জনগণের সাথে মিশে থাকতে চাই এর জন্য আমি সব ধরনের ত্যাগ স্বীকার করতে রাজি। আমি আওয়ামী লীগের আমলের সর্বোচ্চ মামলার আসামি এবং বারবার কারা নির্যাতিত, আমার রাজনৈতিক জীবনে আমার দল( বাংলাদেশের জাতীয়তাবাদী) এবং জনগণ আমাকে সর্বোচ্চ দিয়েছে, তাই আমি দল এবং জনগণের প্রতি চির কৃতজ্ঞ, আমি আমার জীবনের বাকি সময়টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জনগণের পাশে থাকতে চাই।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page