নিজস্ব প্রতিবেদক:::
মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক স্বনির্ভর বাংলাদেশের স্থপতি বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৭ তম শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন কলিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, বিশিষ্ট সমাজসেবক দানশীল ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসাইন।
আজ ৩০ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে কলিয়া ইউনিয়ন বাসির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন তিনি।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে উপজেলা জাতীয়তাবাদী যুবদল ও কলিয়া ইউনিয়ন বাসির পক্ষ থেকে গভীর ভাবে শ্রদ্ধা নিবেদন করছি। এই দিনে প্রতিশ্রুতি দিচ্ছি কলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে কলিয়া ইউনিয়ন কে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন,স্বাস্থ্য সেবার উন্নয়ন,রাস্তাঘাটের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষকদের ভাগ্য উন্নয়ন,মাদক মুক্ত, একটি আধুনিক মডেল ইউনিয়ন গড়ে তুলবো ।
এদিকে কলিয়া ইউনিয়নের এলাকার কয়েক জন সাধারণ মানুষের সাথে কথা বলে জানাম গেছে,রবিজ্জল নিষ্ঠাবান, সাহসী,দানশীল ব্যক্তি চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার মানুষের উন্নয়ন হবে। তারা তাকেই চেয়ারম্যান হিসেবে পেতে চায়।
ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসাইন এগিয়ে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনয়নের উলাইল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মোল্লা বাড়ির সন্তান। তার বাবা মোঃ শফি উদ্দীন মোল্লা। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রবিজ্জল হোসাইন উলাইল মডেল হাই স্কুল থেকে এসএসসি পাস করেন। ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইঞ্জিনিয়ারিং(এএম আই ই) ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ পাশ করেন। বর্তমানে ঢাকায় ব্যাবসায়িক প্রতিষ্ঠানঃ গ্রীন বাংলা পাওয়ারটেক, গ্রীন বাংলা ট্রেডিং এন্ড একসোসরিস রয়েছে।
তিনি বলেন, জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে বর্তমান সরকারের মানিকগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের সহযোগিতায় এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ করতে পারবো ইনশাল্লাহ।