শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
Headline :
মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার টাঙ্গাইলে ডিসি লেককে উন্নত মানের মিনি পর্যটন কেন্দ্র করার ঘোষণা -প্রতিমন্ত্রী টুকু মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

নাগরপুরে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধার মরদেহ উদ্ধার

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নন্দপাড়া পূর্ব গ্রামে বিহুলা বেগম (৬২) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করছে পুলিশ।

সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার নন্দপাড়া পূর্ব গ্রামে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বিহুলা বেগম ওই গ্রামের মৃত রোখমান খানের স্ত্রী।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, বিহুলা বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। অসুস্থতার কারণে মাঝে মধ্যে অস্বাভাবিক আচরণ করতেন বলে পরিবারের দাবি। রোববার (৭ জুন) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার শেষে তিনি নিজ কক্ষে ঘুমাতে যান।

সোমবার সকাল ১০টা পার হয়ে গেলেও তিনি ঘুম থেকে না ওঠায় তার পুত্রবধূ ডালিয়া আক্তার ঘরের দরজায় ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করলে তিনি ঘরের কাঠের আড়ার সঙ্গে সুতার রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় বিহুলা বেগমকে ঝুলতে দেখেন। এ সময় তার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুত্রবধূ ডালিয়া আক্তার ও প্রতিবেশী রহিমা বেগম রশি কেটে মরদেহ নিচে নামান।

ঘটনার সময় নিহতের ছেলে ছালাম খান (৪৫) গাজীপুরের রাসেল মার্কেটে তার কাঁচামালের ব্যবসায়িক কর্মস্থলে অবস্থান করছিলেন। খবর পেয়ে তিনি দ্রুত বাড়িতে ফিরে আসেন এবং আত্মীয়-স্বজনদের বিষয়টি অবহিত করেন। পরে তিনি নাগরপুর থানায় একটি অপমৃত্যুর সংবাদ দেন।

খবর পেয়ে নাগরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরাদ হোসেন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত করা হচ্ছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page