শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
Headline :
নাগরপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের নগদ সহায়তা ও জিআর চাল বিতরণ নাগরপুর ইউনিয়নকে আধুনিক মডেল হিসেবে গড়ে তুলতে চাই রফিজ উদ্দিন ঘিওরে মাদক সম্রাজ্ঞী মমো, স্মৃতি আক্তার, খোকন ও মানিককে আদালতে প্রেররন কাফাটিয়া বাজার সংলগ্ন সড়ক সংস্কার সম্পন্ন; দুই তরুণের মানবিক উদ্যোগে স্বস্তি ফিরল এলাকাবাসীর মাঝে দৌলতপুরে প্রয়াত হারুন অর রশিদ খান মুন্নুর উদ্বোধনকৃত লায়ন্স ক্লাব ভেঙে স্থাপনা নির্মাণের অভিযোগ মানিকগঞ্জে ৪ শত ৫০পিচ ইয়াবা ট্যাবলেট সহ ২ জন গ্রেফতার মানিকগঞ্জের আইন-শৃঙ্খলা উন্নয়নে কর্মকর্তাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান বিমানমন্ত্রীর আগামীতে চকমিরপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সোহেল গণসংযোগ শুরু করেছেন নাগরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত দৌলতপুরে বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

টাঙ্গাইলের মওলানা ভাসানী হলকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিলেন -প্রতিমন্ত্রী

মুক্তার হাসান, টাঙ্গাইল :
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ভাসানী হল টাঙ্গাইলের জন্য অত্যন্ত ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ হল। টাঙ্গাইলের সাংস্কৃতিক অঙ্গনে যারা বিচরণ করেন তাদের কোন জায়গা নেই। মওলানা ভাসানী বাংলাদেশের একজন ঐতিহাসিক প্রেক্ষাপটে তিনি নেতৃত্ব দিয়েছেন। কাজেই তার স্মৃতি বিজড়িত ভাসানী হলকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের।
শুক্রবার সকালে টাঙ্গাইলের জরাজীর্ণ ভাসানী হল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যেহেতু এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উদ্বোধন করেছিলেন। টাঙ্গাইলকে এক সময় সাংস্কৃতিক নগরী বলা হতো। সেই নগরীতে এভাবে একটি মিলনায়তন পড়ে থাকবে তা হতে পারে না। ইতিমধ্যেই আমরা উদ্যোগ নিয়েছি। যত দ্রুততম সময়ের মধ্যে এটি সংস্কার করা সম্ভব সেই পদক্ষেপ আমারা নিবো। টাঙ্গাইল কে মডেল টাঙ্গাইল গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছি।

এসময় গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী, জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page