মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
Headline :
সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ে ‘দূর্বার-১৮’ এসএসসি ব্যাচের পুনর্মিলনী মধুপুরে কাঁচা আনারসের বাজার সম্প্রসারণে উজ্জ্বল সম্ভাবনা দিন দিন কিশোর গ্যাং বেড়ে চলছে ঘিওরে আইনশৃংখলা- কমিটির সভায় এমপি এস এ জিন্নাহ কবির সিরাজগঞ্জে এসএসসি ৯৬ ব্যাচের বন্ধু উৎসব কেক কেটে টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী ফোরাম এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল সদর, রানার্সআপ গোপালপুর প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন -প্রতিমন্ত্রী টুকু ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে আধুনিকায়ন ও দক্ষ জনশক্তিতে গড়ে তুলতে হবে — বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম মানিকগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ফরিদ মেম্বার গ্রেফতার মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার

নাগরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা পর্যায়ে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকালে নাগরপুর উপজেলা পরিষদ হলরুমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আইসিটি উইংয়ের পরিকল্পনা ও বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার পারভেজ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি।

প্রধান অতিথির বক্তব্যে রবিউল আওয়াল লাভলু বলেন, “স্মার্ট বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশকে আরও এগিয়ে নিতে হবে।”

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। প্রদর্শনীতে শিক্ষার্থীরা বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক বিভিন্ন প্রকল্প উপস্থাপন করেন। তাদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর প্রকল্পগুলো উপস্থিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে।

পরে অতিথিবৃন্দ প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী কর্মকাণ্ডের প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে কৃতী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page