শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
Headline :
শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম গণসংযোগ করে বেড়াচ্ছেন নাগরপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের নগদ সহায়তা ও জিআর চাল বিতরণ নাগরপুর ইউনিয়নকে আধুনিক মডেল হিসেবে গড়ে তুলতে চাই রফিজ উদ্দিন ঘিওরে মাদক সম্রাজ্ঞী মমো, স্মৃতি আক্তার, খোকন ও মানিককে আদালতে প্রেররন কাফাটিয়া বাজার সংলগ্ন সড়ক সংস্কার সম্পন্ন; দুই তরুণের মানবিক উদ্যোগে স্বস্তি ফিরল এলাকাবাসীর মাঝে দৌলতপুরে প্রয়াত হারুন অর রশিদ খান মুন্নুর উদ্বোধনকৃত লায়ন্স ক্লাব ভেঙে স্থাপনা নির্মাণের অভিযোগ মানিকগঞ্জে ৪ শত ৫০পিচ ইয়াবা ট্যাবলেট সহ ২ জন গ্রেফতার মানিকগঞ্জের আইন-শৃঙ্খলা উন্নয়নে কর্মকর্তাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান বিমানমন্ত্রীর আগামীতে চকমিরপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সোহেল গণসংযোগ শুরু করেছেন নাগরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

আগামীতে চকমিরপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সোহেল গণসংযোগ শুরু করেছেন

নিজস্ব প্রতিবেদক ::

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সদরের আগামীতে ৬ নং চকমিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিশিষ্ট সমাজসেবক, ৃবিশিষ্ট ব্যবসায়ী,যুব সমাজের পরিচিত মুখ মো:মাহফুজুল হক খান সোহেল গ্রামগঞ্জ, হাট বাজার,নির্বাচনী মাঠে-ঘাটে ব্যাপক গণ সংযোগ করে বেড়াচ্ছেন।

তিনি ইতিমধ্যে চকমিরপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের গণসংযোগের পাশাপাশি,পাড়া মহল্লায় গ্রামগঞ্জে হাটবাজারে রাস্তাঘাটে ব্যানার ফেস্টুন টাঙ্গিয়ে ব্যাপক সারা ফেলেছেন।

দীর্ঘদিন ধরে ব্যক্তিগতভাবে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য সহযোগিতা ও কৃষকদের সঙ্গে সম্পৃক্ত থেকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী নিজস্ব অবস্থান তৈরি করেছেন মাহফুজুল হক খান সোহেল।

তিনি দৌলতপুর উপজেলার দৌলতপুর গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন । তাঁর পিতা চকমিরপুর ইউনিয়নের তিনবারের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক মরহুম আজিজুল হক খান মন্টু এবং মাতা উপজেলা মহিলা দলের সভাপতি মমতাজ বেগম ।

মাহফুজুল হক খান সোহেল বর্তমানে তিনি রাজনীতি, ব্যবসা, সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন।

স্থানীয় কর্মী ও সাধারণ মানুষের মতে, দীর্ঘ দিন সোহেলের বাবা আজিজুল হক খান মন্টু দীর্ঘদিন এই ইউনিয়নে চেয়ারম্যান ছিলেন। সেই সুবাদে ইউনিয়নের প্রতিটি গ্রামে সোহেলের পিতার বিশাল কর্মী বাহিনী ও বিশাল ভোট ব্যাংক রয়েছে। সেই কর্মীর ভোট সোহেলের বাক্সেই যাবে বলে অভিজ্ঞ মহল ধারণা করছে।

তার পিতা চেয়ারম্যান থাকা অবস্থায় রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক অভিজ্ঞতা, দক্ষতা এবং তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে চেয়ারম্যান পদে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন।

তিনি আওয়ামী লীগ সরকারের সময় চকমিরপুর ইউনিয়নের চেয়ারম্যান পদত্যাগ করায় উপ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ নিয়ে কথা ব্যাপক সারা ফেলে ছিলেন সেই নির্বাচন বন্ধ হয়ে যায় ।

তিনি ইউনিয়নের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে স্থানীয়রা মনে করছেন।

মোঃ মাহফুজুল হক খান সোহেল বলেন, জনসেবা ও ন্যায় বৃত্তিক সমাজ প্রতিষ্ঠার সংকল্প যার প্রতিনিধি হওয়ার,অধিকার আছে তার। মানবিক ও নৈতিকতা গুণাবলী সম্পন্ন সৎ যোগ্য জননন্দিত ব্যক্তিত্ব শান্তিময় সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ । আমি নির্বাচিত হলে মাদক চাঁদাবাজ দুর্নীতি ইভটিজিং বন্ধ করবো। অধিকার বঞ্চিত মানুষের পাশে থাকবো। জনগণের সেবক হয়ে উন্নয়নের কাজ করতে চাই। গরিব ও দুঃস্থ মানুষের কাছ থেকে নিতে চাই না কিছু দিতে চাই।
আগামী নির্বাচনে চকমিরপুর ইউনিয়নের সাধারণ ভোটার ও জনগণের কাছে ভোট ও দোয়া চাই। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে আমি বিজয়ী হবো ইনশাল্লাহ।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page