মানিকগঞ্জ প্রতিনিধি ::::
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) খাদ্য সহায়তা কর্মসূচীর অংশ হিসাবে মানিকগঞ্জের শিবালয় উপজেলার চরাঞ্চলের শতাধিক দুঃস্থ পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। পর্যায়ক্রমে আরও অন্তত দুই হাজার দুঃস্থ পরিবার এই সাহায়তা পাবেন।
শনিবার (৩০ জুন) বিকেলে শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাট সংলগ্ন গ্রামে এই খাদ্য সহায়তা কর্মসূচীর উদ্বোধন করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস.এ জিন্নাহ্ কবীর। নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত প্রতি জনকে দেয়া হয় ২৫ কেজি চাল, ২ কেজি তেলসহ ডাল ও লবনে প্যাকেটসহ খাদ্য সামগ্রী।
এসময় সংসদ সদস্য এসএ জিন্নাহ্ কবীর বলেন, আনভীর বসুন্ধরা গ্রুপ সরাদেশের দুঃস্থ অসহায়দের নিয়মিত ভাবে সহায়তা করে আসছে। এটা গ্রুপের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের দেশের মানুষের প্রতি কমিটমেন্ট।
তিনি আরো বলেন, আমি যখন আমার এলাকার দুঃস্থদের কথা তাঁর কাছে তুলে ধরেছি সাথে সাথে তিনি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। তাঁর কথামত ইতিমধ্যে দুই হাজার দুঃস্থ মানুষের তালিকা তৈরি করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে সবাইকে খাদ্য সাহায়তা দেয়া হবে। সংসদ সদস্য এসএ জিন্নাহ্ কবির এবিজির চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে একজন মানবিক মানুষ উল্লেখ করে বলেন, তিনি সবার অনুকরনিয় ব্যাক্তিত্ব।
খাদ্য বিতরন অনুষ্টানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি এ্যাড মাকসুদুর রহমান মুকুল, জেলা যুবদলের আহবায়ক কাজি মোশতাক হোসেন দিপু, শিবালয় উপজেলা বিএনপির সাবেক রহমত আলী লাভলু বেপারী, সাবেক সাধারণ সম্পাদক হাজী মিজানুর রহমান লিটন, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, জিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক,দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান,ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা হাবিবুল্লাহ নোমানী, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক আসিফ ইকবাল রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা যুবদল নেতা আমির হামজা, উপজেলা আহবায়ক মোঃ হোসেন আলী, যুগ্ন আহ্বায়ক ফরিদুর রহমান ফরি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ,জেলা ছাত্রদলের : সাংগঠনিক সম্পাদক শাকিব খান অয়ন,জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক অনিক হাসান, এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ।#####