নিজস্ব প্রতিবেদক,::::: :::
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবিএক অভিযান চালিয়ে ১৪ (চৌদ্দ) গ্রাম হেরোইন, প্রায় ১,৪০,০০০/- টাকা উদ্ধারসহ ০২ জন মাদক কারবারী গ্রেফতার করেছে।
আজ ৯ জুলাই বৃহস্পতিবার রাতে সিংগাইর উপজেলার গোবিন্দল দক্ষিণপাড়া এলাকা থেকে দুইজনকে হেরোইন সহ গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা) মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনচার্জ (ওসি) মানবেন্দ্র বালো এর তত্ত্বাবধানে ডিবি মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল এসআই (নিঃ)/ আসাদ মিয়া এর নেতৃত্বে অভিযান পরিচালনা করিয়া ঘটনাস্থল সিংগাইর থানাধীন গোবিন্দল (দক্ষিন পাড়া) এলাকায় মোঃ সাইফুল ওরফে সাইদুল ইসলাম (৩৭), পিতা- মৃত নাজিমুদ্দিন, সাং- গোবিন্দল (ভোরবাজার), মোঃ ওবাইদুল (৪০), পিতা- মোঃ শহীদ, সাং- গোবিন্দল, উভয় থানা- সিংগাইর, জেলা -মানিকগঞ্জকে গ্রেফতার করা হয়।
উক্ত সময় আসামী মোঃ সাইফুল ওরফে সাইদুল ইসলাম এর দখল হইতে ০৬ গ্রাম হেরোইন এবং মোঃ ওবাইদুল এর দখল হইতে ০৮ গ্রাম হেরোইন উদ্ধারপূর্বক জব্দ করা হয়। আসামী মোঃ সাইফুল ওরফে সাইদুল ইসলাম এর নামে পূর্বের ০১ টি এবং মোঃ ওবাইদুল এর নামে পূর্বের ০২ টি মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি অফিসার ইনচার্জ (ওসি) মানবেন্দ্র বালো জানান, এ সংক্রান্তে সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১ টি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। ####