বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
Headline :
শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ উজ্জল ফকির ভোটার ও জনসাধারণের সমর্থন ও দোয়া চান সিরাজগঞ্জে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত আটকা পড়ে কয়েক হাজার যাত্রীর দূর্ভোগ দৌলতপুরের চকমিরপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিশিষ্ট ঠিকাদার মোহাম্মদ বাবুল হোসেন সকল ভোটার ও অসাধারণের সমর্থন ও দোয়া চান বেকড়া-আটগ্রাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন কোহিনূর মিয়া সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ে ‘দূর্বার-১৮’ এসএসসি ব্যাচের পুনর্মিলনী মধুপুরে কাঁচা আনারসের বাজার সম্প্রসারণে উজ্জ্বল সম্ভাবনা দিন দিন কিশোর গ্যাং বেড়ে চলছে ঘিওরে আইনশৃংখলা- কমিটির সভায় এমপি এস এ জিন্নাহ কবির সিরাজগঞ্জে এসএসসি ৯৬ ব্যাচের বন্ধু উৎসব কেক কেটে টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী ফোরাম এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল সদর, রানার্সআপ গোপালপুর

মালয়েশিয়া বিজনেস প্রতিনিধি দলের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

সিরাজগঞ্জ প্রতিনিধি
মালয়েশিয়া বিজনেস প্রতিনিধি দলের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮জুলাই) রাতে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চুর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় সিরাজগঞ্জের বিভিন্ন ব্যবসা বানিজ্যের সমস্যা সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সিরাজগঞ্জের তাঁত, সরিষা, মধুসহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদন, বাজারজাত ও রপ্তানি নিয়ে আলোচনা হয়। এসময় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু মালয়েশিয়া বিজনেস প্রতিনিধিদের সিরাজগঞ্জের বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করার জন্য উদ্বুদ্ধ করেন। এসময় মালয়েশিয়া বিজনেস প্রতিনিধি দল সিরাজগঞ্জে কৃষি সম্প্রসারণে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন এবং তাদের তৈরি লিকুইড সার বাজারজাত করতে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সহযোগিতা চান। এসময় মালয়েশিয়া বিজনেস প্রতিনিধি দলের প্রধান চে কি প্রে, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শ্রী অমর কৃষ্ণ দাস, ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাদের, লিটন সাহা, পরিচালক তানভীর মাহমুদ পলাশ, একাব্বর আলী আকবর, জুড়ান আলী সেখ, আবুল হাশেম আবু, ইঞ্জিনিয়ার নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।###

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page