নিজস্ব প্রতিবেদক ::::
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার দৌলতপুর আরিচা টাঙ্গাইল সড়কের চকমিরপুর ঈদগাহ মাঠের গেটের সামনে থেকে মাদক ব্যবসায়ী আব্দুল করিম (৪০) কে ৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ। মাদক ব্যবসায়ী আব্দুল করিম বানিয়াঘোনা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে
আজ ১১ জুলাই শনিবার সকাল ৯ টায় দৌলতপুর উপজেলা চকমিরপুর ঈদগা মাঠের গেটের সামনে থেকে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
এবিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার সরকার জানান, এসআই (নিঃ) মোঃ শফিকুল আজম (লিটন) সঙ্গীয় এএসআই (নিঃ) মোঃ মিলন মিয়া, কনস্টেবল খোকন মিয়া গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে মোঃ আঃ করিম (৪০), কে ০৫ (পাঁচ) পিস কথিত ইয়াবা ট্যবলেট, ওজন ০.৫ (শূন্য দশমিক পাঁচ) গ্রাম, মূল্য অনুমান (৫x৩০০)= ১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা সহ গ্রেফতার করা হয় অপর পলাতক আসামী মোঃ আনিছ (৪০), পিতা-মোঃ আব্দুল করিম, সাং-চকমিরপুর, থানা-দৌলতপুর,জেলা-মানিকগঞ্জদ্বয়ের বিরুদ্ধে এজাহার দায়ের করেন।
বাদী ও সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দৌলতপুর থানার সাধারণ ডাইরী নং-৩৭৫, তারিখ-১০/০৭/২০২৬ খ্রিঃ মূলে দৌলতপুর থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার ডিউটি করা কালে ইং-১০/০৭/২০২৬ তারিখ ২০:৩৫ ঘটিকার সময় দৌলতপুর থানাধীন দৌলতপুর বাজার এলাকায় অবস্থান কালে গোপন সূত্রে সংবাদ পান যে, দৌলতপুর থানাধীন চকমিরপুর সাকিনস্থ ঈদগাহ মাঠ গেটের সামনে টাঙ্গাইল-বরঙ্গাইল গামী পাকা রাস্তার উপর মাদক ব্যবসায়ীরা মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য অফিসার ইনচার্জ সাহেবকে অবহিত করিয়া তাহার নির্দেশক্রমে বাদী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ইং ১০/০৭/২০২৬ তারিখ ২০:৪৫ ঘটিকার সময় উক্ত স্থানে পৌঁছাইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া দৌঁড়াইয়া পালানোর চেষ্টা কালে সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উক্ত মাদক ব্যবসায়ীকে ধৃত করেন এবং একজন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। উপস্থিত সাক্ষীর মোকাবেলায় ধৃত আসামীর নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করিলে উপরে উল্লিখিত নাম ঠিকানা প্রকাশ করে এবং পলাতক আসামীর নাম ঠিকানা মোঃ আনিছ (৪০), পিতা-মোঃ আব্দুল করিম, সাং-চকমিরপুর, থানা-দৌলতপুর, জেলা-মানিকগঞ্জ বলিয়া জানায়। ধৃত আসামীর নিকট কোন মাদকদ্রব্য আছে কিনা জিজ্ঞাসাবাদ করিলে সে প্রথমে এলোমেলো কথাবার্তা বলে। অতঃপর ব্যাপকতর জিজ্ঞাসাবাদ এবং দেহ তল্লাশীকালে ধৃত আসামীর পরিহিত লুঙ্গীর পিছনের কোচা হতে সাদা পলিথিনের মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত ০৫ (পাঁচ) পিস কথিত ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন-০.৫ (শূন্য দশমিক পাঁচ) গ্রাম, মূল্য অনুমান-১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা নিজ হাতে বাহির করে সাক্ষীদের মোকাবেলায় পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে বাদী বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করেন।
উদ্ধার- ০৫ (পাঁচ) পিস কথিত ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন-০.৫ (শূন্য দশমিক পাঁচ) গ্রাম, মূল্য অনুমান-১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা উদ্ধার করা হয়। ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মামলা দায়ে করা হয়েছে।।। আইন-শৃঙ্খলা পরিস্থিতিঃ স্বাভাবিক।######