বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
Headline :
টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ

দৌলতপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি মোটরসাইকেল সহ ৭টি দোকান পুড়ে ছাই। ৫০ লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি

মানিকগঞ্জ প্রতিনিধি :::
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যমুনা তীরবর্তী বাঁচামারা বাজারের বিবিসি কলেজ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে মোটরসাইকেলের সার্ভিস সেন্টারে ৮ টি মোটরসাইকেল সহ ৭ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি।
রবিবার ১২ জুলাই রাত সাড়ে ১১ টার দিকে দৌলতপুর উপজেলার বাঁচামারা বাজার বিবিসি কলেজ মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।
ভয়াবহ অগ্নিকাণ্ডে ঠান্ডু মেকারের মোটরসাইকেল গ্যারেজে ৮ টি মোটরসাইকেল হাওয়ার মেশিন, গ্যাস জ্বালাই মেশিন, মামুন রাজের এনজিও অফিস, লাল চাঁদের হোটেল, মাজেদের হোটেল, বাবুল ডাক্তারের হোটেল,সানু মিয়ার চানাচুরের দোকান পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় জনসাধারন জানান,রাত সাড়ে ১১ টায় অতি বৃষ্টির সময় হঠাৎ আগুনের লেলিহান দেখা যায়। পরে আশ পাশের লোকজন জড়ো হয়ে আগুন নিভাতে বালতি পানি ও ঐ সময় আল­াহর রহমতের প্রবল বৃষ্টি শুরু হলে আগুন নিয়ন্ত্রণে আসে এবং নিভে যায়। আগুনের সুত্রপাত বিদ্যৃতের শট সাকিট থেকে হতে পারে বলে ধারনা করা হয় ।
আগুনে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল গ্যারেজের মালিক ঠান্ডু মিয়া জানান,আমার গ্যারেজে সার্ভিসিংয়ের জন্য বিভিন্ন কাস্টমারের ৮ টি মোটরসাইকেল,হাওয়ার মেশিন, জ্বালাই দেয়ার গ্যাস ওয়েল্ডিং মেশিন সহ বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
এনজিও মালিক মোহাম্মদ মামুন মিয়া জানান, বিভিন্ন গ্রাহকের সঞ্চয়ের টাকা ও এনজিও টাকা পয়সা, আসবাবপত্র সম্পূর্ণরূপে আগুনে পুড়ে গেছে।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার জানান, অগ্নিকান্ডের কথা শুনে বাচামারা বাজারে পুলিশ ফোর্স পাঠানো হয়েছিল। #####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page