বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী

কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের সামনেই সরকারি বনের গাছ পাচার: নেপথ্যে বনকর্মী কার্তিক সিন্ডিকেট​

নান্নু মিয়া,স্টাফ রিপোর্টার:১৪ জুলাই-২০২৬,মঙ্গলবার।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বনবিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে প্রকাশ্যেই সরকারি বনের গাছ কেটে বিক্রি ও পাচারের মহোৎসব চলছে।

বনের মূল্যবান প্রাকৃতিক সম্পদ রক্ষার দায়িত্বে থাকা কর্মচারীদের প্রত্যক্ষ মদদ ও সিন্ডিকেটের কারণে প্রতিদিন বিপুল পরিমাণ কাঠ পাচার হয়ে যাচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে।​

সরেজমিনে কালিয়াকৈর উপজেলা ফায়ার সার্ভিসের সম্মুখ এলাকায় গিয়ে বনাঞ্চল উজাড়ের এই চিত্র দেখা যায়।
দুপুরের দিকে ওই এলাকা থেকে চোরাই কাঠ বোঝাই একটি গাড়ি মূল সড়কে বের হতে দেখা যায়।​পরবর্তীতে ওই গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করা হলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। চালক অকপটে স্বীকার করেন যে, কালিয়াকৈর বনবিভাগের কর্মচারী কার্তিক দাশের নেতৃত্বে গড়ে ওঠা একটি সিন্ডিকেট এই অবৈধ গাছ বিক্রির মূল হোতা।

তিনি আরও জানান, বনকর্মী কার্তিকের সাথে দফারফা করে মাত্র ১৫ হাজার টাকার বিনিময়ে সরকারি বনের এই মূল্যবান গাছগুলো কিনে নিয়ে যাচ্ছেন তারা। মূলত স্পটেই টাকার বিনিময়ে বনবিভাগের কিছু অসাধু সদস্য এই চোরাই কাঠের গাড়িগুলো পার করে দেয়।​

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বনকর্মী কার্তিক দাশ ক্ষমতার অপব্যবহার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে বনের গাছ কেটে বিক্রি করছেন। এই সিন্ডিকেটের মাধ্যমে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। ফলে একদিকে যেমন উপজেলার বনাঞ্চল উজাড় হয়ে পরিবেশের ভারসাম্য মারাত্মক হুমকিতে পড়ছে, অন্যদিকে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, রক্ষকই যদি ভক্ষকের ভূমিকা পালন করে, তবে বন বাঁচানো অসম্ভব।​

এই বিষয়ে কালিয়াকৈর উপজেলা বন কর্মকর্তা (রেঞ্জ কর্মকর্তা) ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা জানান, সরকারি বনের গাছ কাটার সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অভিযোগের সত্যতা যাচাই করে অভিযুক্ত কর্মচারী কার্তিক দাশসহ পুরো সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত তদন্ত কমিটি গঠন এবং কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#####

দৈ.কা.কা/স্টাফ / নান্নু/

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page