বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
Headline :
শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের

দৌলতপুরে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে এমপি জিন্নাহ কবীরের মতবিনিময়

মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর বলেছেন, বিএনপি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর যে উন্নয়নের ধারা শুরু হয়েছে। আগামীতে এলাকার উন্নয়নকে গতিশীল করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গত চার মাসে যে সকল রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট,স্কুল, কলেজ, হাসপাতাল, নদী ভাঙ্গন রোধে উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে । আগামীতে আরো কিভাবে এলাকার সার্বিক উন্নয়ন
এবং দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে, বিগত দিনে নিযাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে, আগামীতে দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে তৃণমূল থেকে শুরু করে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা পর্যায়ে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন হবে। শক্তিশালী করতে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক মহাপরিকল্পনা গ্রহণ করা হবে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদালয়ের মহ রুমে প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর উপরোক্ত কথাগুলো বলেছেন ।

দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো : সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীররের সহধর্মিনী মিসেস শায়লা কবীর।

সভায় আরও উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো: লোকমান হোসেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাবেক সহসভাপতি আবদুল মতিন মাস্টার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো : ফেরদৌস রহমান, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, কৃষক দলের ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল কাদের সিদ্দিকী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি,জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাদিম হোসেন টুয়েল,, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র জেলা যুবদল নেতা আমির হামজা পিন্টু, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম সালাউদ্দিন সেলিম, সদস্য সচিব আব্দুস ছালাম,যুগ্ন আহবায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসাইন,জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আসিফ খান অয়ন, সহসাংগঠনিক সম্পাদক অনিক হাসান, উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মো কামরল হাসান,সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: রাজিব হোসেন প্রমুখ।

এছাড়া মতবিনিময় সভায় উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।########

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page