বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
Headline :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২ দৌলতপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট৷ পরিচালিত ,, ৪০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস দেশ ও জাতির উন্নয়ন করতে হলে মাদক মুক্ত সমাজ গড়তে হবে, মাদক মুক্ত সমাজ গড়ি,মাদক ছাড়ো খেলাধুলা করতে মাঠে চলো , -এস এ জিন্নাহ কবীর এমপি

টাঙ্গাইলে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করলেন -প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল প্রতিনিধি:
আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল জেলা পুলিশ কর্তৃক আয়োজিত প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ২০২৬ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে টাঙ্গাইল পুলিশ লাইনস মাঠে এ খেলার উদ্বোধন করা হয়। উক্ত খেলায় টাঙ্গাইল পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -৫ সদর আসনের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
প্রতিমন্ত্রী বলেন, সমাজ থেকে মাদক কে চিরতরে বিদায় করতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলের নেতৃবৃন্দদের বলতে চাই মাদকের বিষয়ে যদি কেউ গ্রেফতার হয় তার সুপারিশ নিয়ে কেউ আসবেন না। মাদক সমাজ ও দেশকে ধ্বংস করে দিচ্ছে। তিনি আরো বলেন, আমাদের দেশে কোন মাদক উৎপাদিত হয় না। এটি আসে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে। প্রশাসনকে সতর্ক থাকতে হবে যাতে কোন ভাবেই মাদকের চালান সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে না পারে।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন অফ) আদিবুল ইসলাম আদিব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর)  এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী,  টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী,  জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব প্রমুখ।
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page