বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন, কাটা হলো ৫টি মানিকগঞ্জে গাঁজা-শিশা ও হুক্কাসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলে লায়ন্স ক্লাবের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি :
সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে টাঙ্গাইলে সাধারণ ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। ‘লাইন্স ক্লাব অব ঢাকা টাঙ্গাইল সুপিরিয়র’-এর সার্বিক ব্যবস্থাপনায় এবং আন্তর্জাতিক সেবা সংস্থা ‘লাইন্স ইন্টারন্যাশনাল (জেলা-৩১৫ এ২, বাংলাদেশ)’-এর ‘অক্টোবর সেবা কার্যক্রম-২০২৬’-এর আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ এবং নিরালা মোড় এলাকায় পথচারী, সাধারণ মানুষ এবং রিকশা ও অটো-রিকশা চালকদের মাঝে এই খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণকালে অতিথিরা বলেন, “অসহায় ও শ্রমজীবী মানুষের মুখে হাসি ফোটানোই লায়ন্স ক্লাবের মূল লক্ষ্য। সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সংগঠনটির সভাপতি মো. বাবুল মিয়া-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমীর হামজা-এর সঞ্চালনায় খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন লায়ন মো. মাহমুদুল হক সানু (এমজেএফ), লায়ন এস এম শরীফুল ইসলাম (পিএমজেএফ), অ্যাডভোকেট মমতাজ করিম, অ্যাডভোকেট মোস্তফা হোসেন চৌধুরী, ট্রেজারার নুরুল ইসলাম এবং রায়হান রাজীব।
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page