বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
Headline :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২ দৌলতপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট৷ পরিচালিত ,, ৪০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস দেশ ও জাতির উন্নয়ন করতে হলে মাদক মুক্ত সমাজ গড়তে হবে, মাদক মুক্ত সমাজ গড়ি,মাদক ছাড়ো খেলাধুলা করতে মাঠে চলো , -এস এ জিন্নাহ কবীর এমপি

দৌলতপুরে  ভ্রাম্যমান আদালত তিনজনকে  এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন  

নিজস্ব প্রতিবেদক  :::
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার আমতুলী থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী ফরহাদ হোসাইন  ফরহাদ    (২৪), সাইদুর মনির   (৩৮), সাগর মিয়া (২৩) কে মাদক সেবন করা অবস্থায় গ্রেফতার করে  দৌলতপুর থানা পুলিশ।পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা ভ্রাম্যমান  আদালতের মাধ্যমে তিনজনকে ১ বছর করে  বিনাশ্রম কারাদণ্ড  প্রদান করেন।

৮ অক্টোবর  রাতে   দৌলতপুর উপজেলার আমতুলী বাজার এলাকা থেকে  ৩ জনকে মাদক সেবন করা অবস্থায়  গ্রেফতার  করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানা অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার সরকার।

একটি প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানান,দৌলতপুর থানা পুলিশের  এস আই সাইফুল ইসলাম, এএসআই  মোহাম্মদ মিলন মিয়া  ফোর্স   অভিযান চালায়।
আসামি  ফরহাদ হোসাইন  ফরহাদ    (২৪), সাইদুর মনির   (৩৮), সাগর মিয়া (২৩) কে মাদক সেবন  ৩ জন মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য সেবন  ও বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য অফিসার ইনচার্জ সাহেবকে অবহিত করিয়া তাহার নির্দেশক্রমে বাদী সঙ্গীয় অফিসারসহ ইং ৮ অক্টোবর রাতে  উক্ত স্থানে পৌঁছাইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া দৌঁড়াইয়া পালানোর চেষ্টা কালে সংগীয় অফিসারের সহায়তায় উক্ত মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের গ্রেফতার করেন। উপস্থিত সাক্ষীগনের মোকাবেলায় ধৃত আসামীদ্বয়কে তাদের নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করিলে তাহারা জানান  ফরহাদ হোসাইন  ফরহাদ    (২৪), পিতা  আবুল কাশেম সন্তোষ পুলিশ, গ্রাম বৈন্যা, সাইদুর মনির   (৩৮),পিতা: ইয়াদ আলী, গ্রাম বড় লাউতারা, সাগর মিয়া (২৩) জয়নুল শেখ গ্রাম চরকাটারী,দৌলতপুর মানিকগঞ্জ ।  ধৃত আসামীদ্বয়ের নিকট কোন মাদকদ্রব্য আছে কিনা জিজ্ঞাসাবাদ করিলে তাহারা প্রথমে এলোমেলো কথাবার্তা বলে। অতঃপর ব্যাপকতর জিজ্ঞাসাবাদ এবং দেহ তল্লাশীকালে ধৃত তাহারা ইয়াবা ট্যাবলেট   সেবন করার কথা স্বীকার করেন। পরে গ্রেফতার তিনজনকে   উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা ভ্রাম্যমান আদালত বসিয়ে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮, ধারা-৩৬(১) সারণির ২১(ক)করণিক  ধারায়  তিনজনকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড  ও উভয় আসামিকে ১০০ টাকা করে অর্থদণ্ড  প্রদান করেন ।

এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার সরকার জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ধারা-৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; তিনজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়  । #####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page