রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
Headline :
সিরাজগঞ্জে এসএসসি ৯৬ ব্যাচের বন্ধু উৎসব কেক কেটে টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী ফোরাম এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল সদর, রানার্সআপ গোপালপুর প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন -প্রতিমন্ত্রী টুকু ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে আধুনিকায়ন ও দক্ষ জনশক্তিতে গড়ে তুলতে হবে — বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম মানিকগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ফরিদ মেম্বার গ্রেফতার মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার টাঙ্গাইলে ডিসি লেককে উন্নত মানের মিনি পর্যটন কেন্দ্র করার ঘোষণা -প্রতিমন্ত্রী টুকু মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ

ঢাকা জেলা পুলিশের সেরা তদন্তকারী এসআই কাওছার

 সুমন আহমেদ ধামরাই (ঢাকা) :২৪ সেপে্টেম্বর-২০২৫

ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ মামলা তদন্তকারী কর্মকর্তা হিসেবে আগস্ট (২০২৫) মাসে পুরষ্কৃত হয়েছেন উপ-পরিদর্শক (এসআই) এস এম কাওছার সুলতান। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা জেলা পুলিশের মাসিক অপরাধ ও কল্যাণ সভায় দক্ষতার জন্য তাকে সম্মাননা তুলে দেন ঢাকা জেলা পুলিশ সুপার-এসপি মো. আনিসুজ্জামান। এসময় ঢাকা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা পুলিশ সূত্রে জানা যায়, আগস্ট (২০২৫) মাসে ক্লুলেস মামলা তদন্তকারী কর্মকর্তা হিসেবে তিনি এ পুরষ্কার পান। এসআই এসএম কাওছার সুলতান ২০০২ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এরপর তিনি ঢাকা জেলা ডিবি, টাঙ্গাইল ডিবি, মিরপুর মডেল থানা, পল্লবী থানা, বনানী থানা ও রোহিঙ্গা ক্যাম্প উখিয়া কক্সবাজারে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেন। বর্তমানে ঢাকা জেলা পুলিশের ধামরাই থানায় কৃতিত্বের সাথে কর্মরত রয়েছেন। এসআই এস এম কাওছার সুলতান বলেন, ”এই অর্জন আমার একা নয়, এই অর্জন সকলের। সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে ভালো কাজ করে দেশের মানুষের সেবা করতে চাই৷ সিনিয়র স্যারদের সহযোগিতায় ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য কাজ করে এগিয়ে যেতে চাই৷

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page