শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

শিবালয়ে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি :২৭ সেপ্টেম্বর-২০২৫,শনিবার।
মানিকগঞ্জ-১ দৌলতপুর-ঘিওর-শিবালয় আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ্এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য এস.এ জিন্নাহ কবির বলেছেন,আমি নির্বাচিত হলে কৃষকদের কৃষক-শ্রমিক, গ্রাম-গঞ্জে খেটে খাওয়া দিনমুজুর, মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করবো । বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় বিএনপি ক্ষমতায় গেলে দেশ কিভাবে চলবে, শিক্ষিত যুবকদের চাকুরি ব্যবস্থা করা হবে, চাকুরী যতোদিন নাহবে তাদের বেকার ভাতা দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ফসল সরকার ক্রয় করবে। ৩১ দফায় কৃষকদের কৃষি উপকরণ, কৃষক-শ্রমিক গ্রাম-গঞ্জে খেটে খাওয়া দিনমুজুর, মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে ।

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) মানিকগঞ্জের শিবালয় উপজেলা উথুলী ইউনিয়ন ও তেওতা ইউনিয়ন বিএনপির উদ্যোগে রাধাকান্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরন ও বিশাল সমাবেশে বক্তব্যে এস.এ জিন্নাহ কবির একথাগুলো বলেছেন।

 

তিনি বলেন, ৩১ দফার মধে কৃষক-শ্রমিক গ্রাম-গঞ্জে খেটে খাওয়া দিনমুজুর, মানুষের ভাগ্য উন্নয়নের কথাা রয়েছে। তিনি আরও বলেন, ৩১ দফার মধ্যে আছে কোন ব্যক্তি জোর করে স্বৈরাচারী কায়দায় দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না । আগামীতে বিএনপি’র ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। ধানের শীষে ভোট দিলে আগামীতে রাষ্ট্রনায়ক তারেক রহমান হবে প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘাায়ু কামনা করে দোয়া চান তিনি।

বিএনপি নেতা মো: আবু বক্কর হোসেন সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: মাজেদ মিয়া এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হেসেন দিপু, জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো: লোকমান হোসেন, শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাবলু বেপারী, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি মো: সিরাজুল ইসলাম, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, শিবালয় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাজি মিজানুর রহমান লিটন, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো: আনিসুর রহমান আনিস, জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো: ফেরদৌস রহমান, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল­াহ নোমানী, ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো রাজা মিয়া মেম্বার, তেওতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উথুলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন সেন্টু, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান আক্তার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মামিনুল ইসলাম মমিন, জেলা যুবদলের সদস্য মোসলেম উদ্দিন, জেলা যুবদল নেতা আমীর হামজা পিন্টু, শিবালয় উপজেলা যুবদলের আহবায়ক মো: হোসেন আলী,  দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস ছালাম,  জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো : মাহিদুর রহমান মাহিদ, শিবালয় উপজেলা সেচ্ছাশেবক দলের আহবায়ক মো: শহিদুল ইসলাম, সদস্য সচিব মো: সাইদুর রহমান,  দৌলতপুর  উপজেলা সেচ্ছাশেবক দলের আহবায়ক মোহাম্মদ আল আমিন,  জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, মানিকগঞ্জ জেলা তারেক রহমান প্রজন্ম দলের আহবায়ক জুয়েল আহমেদ চাঁদ, মানিকগঞ্জ কামিল মাদ্রাসার ছাত্রদলের সভাপতি সিনবাদ খান, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হাসান,প্রমূখ।
####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page