শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

তারেক রহমানের ৩১ দফা নিয়ে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন ডি এম গোলাম ফারুক

নিজস্ব প্রতিবেদক :০২ অক্টোবর -২০২৫

টাংগাইল-৬ (নাগরপুর -দেলদুয়ার) আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও ডাকসু জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেলের শহিদুল্লাহ হল ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সাবেক সচিব ডি এম গোলাম ফারুক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন ।

অতিরিক্ত সাবেক সচিব ডি এম গোলাম ফারুক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় কৃষক-শ্রমিক গ্রাম-গঞ্জে খেটে খাওয়া দিনমুজুর, মানুষের ভাগ্য উন্নয়নের কথা জনগনের মাঝে তুলে ধরে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে েগ্রাম-গঞ্জে,হাট বাজারে,মতবিনিময় লিফলেট বিতরন ও নির্বাচনী মাঠে গণসংযোগ করে বেড়াচ্ছেন । আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।

আজ বৃহস্পতিবার (০২ অক্টোবর ) বিকালে টাংগাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা বাজার,ধুবুড়িয়া বাজার, বাসস্ট্যান্ড, সহ বিভিন্ন এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরন ও গণসংযোগের সময় একথাগুলো বলেছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন,ধুবুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, সলিমাবাদ ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো:পারভেজ হোসেন, বিএনপি নেতা মো:জাকির হোসেন, যুবদল নেতা মাসুম, ছাত্র দল নেতা নিয়ন সহ নেতৃবৃন্দ।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page