নিজস্ব প্রতিবেদক:০৫ অক্টোবর-২০২৫,রবিবার।
মা ইলিশ সংরক্ষনে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রশাসন,মৎস্য অধিদপ্তর,পুলিশ যৌথ ভাবে যমুনা নদীতে মোবাইল কোর্টএর অভিযানে ১টি কারেন্ট জাল, ১ টি বেড় জাল, ১০ টি চায়না জাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয় । মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান নুরেন ।
আজ (০৫ অক্টোবর) রবিবার মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ (০৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর, ২০২৫) উপলক্ষে দৌলতপুর উপজেলার যমুনা নদীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন , এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার জনাব সুরাইয়া আক্তার তন্নী ও অন্যান্য কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ, আনসার ভিডিপির সদস্যবৃন্দ।ও কর্মচারীবৃন্দ। অভিযান পরিচালনাকালীন মৎস্য সম্পদ ধ্বংসকারি ১টি কারেন্ট জাল, ১ টি বেড় জাল, ১০ টি চায়না জাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। জালের আনুমানিক দৈর্ঘ্য প্রায় ২০০০মি.। জব্দকৃত অবৈধ জাল উপজেলা পরিষদ প্রাঙ্গনে জনসম্মুখে অগ্নিদগ্ধ করে ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান নুরেন জানান, মা ইলিশ সংরক্ষনে ও মৎস্য সম্পদ সুরক্ষার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।####