মানিকগঞ্জ প্রতিনিধি:০৬ অক্টোবর-২০২৫,সোমবার।
মা ইলিশ সংরক্ষনে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রশাসন,মৎস্য অধিদপ্তর,পুলিশ যৌথ ভাবে যমুনা নদীতে মোবাইল কোর্টএর অভিযানে মৎস্য সম্পদ ধ্বংসকারি ৪টি কারেন্ট জাল, ৪১ টি চায়না জাল জব্দ করা হয় ।
আজ (০৬ অক্টোবর) সোমবার মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ (০৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর, ২০২৫) উপলক্ষে দৌলতপুর উপজেলার যমুনা নদীতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুর রহমান , সিনিয়র সহকারী পরিচালক মুহাম্মদ দেলোয়ার হোসেন , উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ, নৌ পুলিশের সদস্যবৃন্দ ।
অভিযান পরিচালনাকালীন মৎস্য সম্পদ ধ্বংসকারি ৪টি কারেন্ট জাল, ৪১ টি চায়না জাল জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ জাল উপজেলা পরিষদ প্রাঙ্গনে জনসম্মুখে অগ্নিদগ্ধ করে ধ্বংস করা হয়।
এবিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী বলেন, মৎস্য সম্পদ সুরক্ষার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।########