নিজস্ব প্রতিবেদক: :
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ গ্রামে বিএনপির নাম ভাঙ্গিয়ে আওয়ামী দোসর ভূমিদস্যূ শহিদুল বাহিনীর বিরুদ্ধে বাড়ি দখল,হরগজ বাজারে দোকান ঘর দখল, ও বেপরোয়া চাঁদাবাজি,মাদকের সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে । চাঁদা দিতে অস্বীকার করায় বিএনপি নামধারী ভূমিদুস্য শহিদুল হাঁতুরি নিয়ে ভূক্তভোগী হানিফ আলীকে হত্যার উদ্দেশ্যে হরগজ বাজারে প্রকাশ্যে খোঁজাখুজি করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। শহিদুলের অত্যাচারে অতিষ্ট নিরোহ এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
মঙ্গলবার। ( ৭ অক্টোবর ) দুপুরে সাটুরিয়া উপজেলার হরগজ এলাকার ভূক্তভোগী একাধিক লোকজন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন । এলাকাবাসীর অভিযোগ, শহিদুল,লাল চাঁন,বুদ্দু,সাইদুর,জুয়েল,শরীফ,সুজন এলাকায় ত্রাস সৃষ্টি করে জমি দখল,দোকান দখল ও চাঁদাবাজি,করে বেড়াচ্ছে ।
স্থানীয় হরগজ গ্রামের বাসিন্দা আমেনা বেগম বলেন, দখল-চাঁদাবাজি ও নানামুখী সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে ভূক্তভোগী সাটুরিয়া উপজেলা নিবাহী অফিসার ও সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছে ।
ভুক্তভোগী হরগজ গ্রামের উজ্জল হোসেনের স্ত্রী প্রতিবন্ধী মনোয়ারা বেগম জানান, আমি ২০০৪ সালে জমি ক্রয় করে মাটি ভরাট করে বাড়ি-ঘর নির্মাণ করে বসবাস করছি ।আমার ছেলে দীর্ঘ দিন ধরে সিংগাপুর প্রবাসী হওয়ায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী রাজু আহাম্মেদ বুলবুলের চাচাতো ভাই শহিদুল বিএনপির নাম ভাঙ্গিয়ে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমি দিতে অস্বীকার করলে আমার বাবার কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে।
চাঁদার টাকা দিতে অস্বীকার করলে শহিদুল, লাল চাঁন,বুদ্দু,সাইদুর,জুয়েল,শরীফ,সুজনসহ বাহিনী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বাড়ি-ঘর দখল , ভাংচুর ,পরিবারের সবাইকে মারধর হত্যার হুমকি দিয়ে চলে যায় । নিরুপায় হয়ে আমি সাটুরিয়া উপজেলা নিবাহী অফিসার ও সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছে ।
ভুক্তভোগী হানিফ আলী জানান, আমার ছেলে সিংগাপুর প্রবাসী আমার বাড়িতে এসে বিএনপি নামধারী ভূমিদুস্য শহিদুল দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে ।চাঁদা দিতে অস্বীকার করলে আমাকে হত্যার উদ্দেশ্যে হরগজ বাজারে প্রকাশ্যে বিএনপি নামধারী ভূমিদুস্য শহিদুল হাঁতুরি নিয়ে আমাকে খোঁজাখুজি করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে । আমি ও পরিবারের লোকজন ভয়ে আতংকে বাড়িতে বসবাস করছি ।
এদিকে হরগজ বাজারের দোকান মালিক মো: লুৎফর রহমান বলেন, হরগজ বাজারে আমার পত্তিক সম্পতিতে ২০/৩৫ বছর ধরে দোকান ঘর নিমাণ করে ভাড়া দিয়েছি ।কয়েক দিন আগে হঠাৎ করে ভূমিদস্যু বিএনপি নামধারী আওয়ামী দোসর শহিদুল ও তার সন্ত্রাসী বাহিনী এসে ঘরের ভাড়াটিয়াকে বেড় করে দিয়ে তালা লাগিয়ে দখলে নিয়েছে । শহিদুলের দখল-চাঁদাবাজি ও নানামুখী সন্ত্রাসী কর্মকান্ডে এলাকাবাসী অতিষ্ঠ । আমি জেলা ও উপজেলা বিএনপির নেতাদের কাছে শহিদুলের বিচার দাবি করছি ।
স্থানীয় ভুক্তভোগী আ: বারেক জানান, আমার একটি জমি দখলে নেওয়ার পায়তার করছে শহিদুল । সে আওয়ামীলীগ সরকারের সময় ডিস ব্যবসা করেছে । তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে ।
সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন ইসলাম বলেন, অভিযোগ দিয়েছে কিনা আমার জানা নাই । অভিযোগ দিলে তদন্ত করে সত্যতা পেলে ব্যবস্থা গ্রহন করা হবে ।