শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ফরিদ মেম্বার গ্রেফতার মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার টাঙ্গাইলে ডিসি লেককে উন্নত মানের মিনি পর্যটন কেন্দ্র করার ঘোষণা -প্রতিমন্ত্রী টুকু মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

নাগরপুরে দুই দিনব্যাপী কৃষান-কৃষানি প্রশিক্ষণ সম্পন্ন

oppo_2048

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে “অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টিবাগান” প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষান-কৃষানি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
০৮ অক্টোবর হতে ০৯ অক্টোবর পর্যন্ত উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩০ জন কৃষান ও কৃষানি অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পারিবারিক পুষ্টিবাগান গঠন, সবজি ও ফল উৎপাদন, চারা পরিচর্যা এবং নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ শেষে উপস্থিত কৃষান-কৃষানিদের মধ্যে বিভিন্ন সবজির বীজ ও ফল গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার এস. এম. রাশেদুল হাসান। এছাড়া অতিরিক্ত কৃষি অফিসার এবং কৃষি সম্প্রসারণ অফিসারগণ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন।
কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা পারিবারিক পর্যায়ে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে আরও সক্রিয় ভূমিকা রাখবেন।
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page