শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

মানিকগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আতাউর রহমান আতার গণসংযোগ


মানিকগঞ্জ প্রতিনিধি : ২৫ অক্টোবর


মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও মানিকগঞ্জ সদর উপজেলার দুইবারের সফল উপজেলা চেয়ারম্যান, মানিকগঞ্জ-৩ আসন সদর সাটুরিয়ার বিএনপির মনোনয়ন প্রত্যাশী এমপি পদপ্রার্থী  আতাউর রহমান আতা  বলেন, আগামী নির্বাচনে তরুণদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক । তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে । এতে দেশের সুশৃংখল ফিরে আসবে, এবং সামনে ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে  ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনে রাষ্ট্রের উন্নয়নের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।


আতাউর রহমান আতা বলেন, আমি বিগত ১৬ বছর আওয়ামী দু:শাসনের সময় মামলা-হামলা ,জেল-জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি । দলের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসর বিগত ১৫ বছর দলের কোন কর্মসুচী ও আন্দোলন সংগ্রামে দেখা যায়নি। তারা ওই সময়ে আওয়ামীলীগের সাথে আতাঁত করে সুবিধা ভোগ করেছেন  এসিরুমে আরাম আইসে ঘুমিয়েছেন। গত ৫ আগস্ট ছাত্র জনতার ও বিএনপির নেতাকর্মীদের আন্দোলনে গণঅভ্যূথানে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর সুবিধাবাদী বিএনপির বড় বড়  নেতারা মনোনয়নের জন্য ঘুরে বেড়াচ্ছেন। বিগত ১৬ বছরে ঐসব বড় বড় নেতাদের নামে  কোন মামলা হয়নি ।
 আজ (২৫ অক্টোবর) শনিবার দিন ব্যাপি মানিকগঞ্জের সদর উপজেলার পুটাইল বাজার,ঘোস্তা বাজার সহ বিভিন্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ কালে বক্তব্যে একথাগুলো বলেন।


তিনি বলেন, মানিকগঞ্জ ৩ সদর ও সাটুরিয়া আসনে বিএনপি’র  মনোনয়ন প্রত্যাশী, এই আসনে বিএনপি’র  মনোনীত প্রার্থী হিসেবে আমি নির্বাচন করি জনগণের ভালোবাসায় ভোটের মাঠে সারা বাংলাদেশে আমি এক আলোড়ন সৃষ্টি করব, সাধারণ জনগণ আমাকে ভালবাসে আমিও তাদের ভালবাসি, আমি শতভাগ আশাবাদী বিএনপি’র হাই কমান্ড ও জনাব তারেক রহমান আমাকে মনোনয়ন দেবেন আর আমি নির্বাচিত হয়ে এই আসন তাকে উপহার দিবো ।
তিনি বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় বিএনপি ক্ষমতায় গেলে দেশ কিভাবে চলবে, শিক্ষিত যুবকদের চাকুরি ব্যবস্থা করা হবে, চাকুরী যতোদিন নাহবে তাদের বেকার ভাতা দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ফসল সরকার ক্রয় করবে। ৩১ দফায় কৃষকদের কৃষি উপকরণ, কৃষক-শ্রমিক গ্রাম-গঞ্জে খেটে খাওয়া দিনমুজুর, মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে । ধানের শীষে ভোট দিলে আগামীতে রাষ্ট্রনায়ক তারেক রহমান হবে প্রধানমন্ত্রী।  বিএনপি চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘাায়ু কামনা করে দোয়া চান তিনি।


এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার জহিরুল ইসলাম, সাবেক যুবদলের সহ-সভাপতি জনাব আনিসুর রহমান, জাগীর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান নয়ন মিয়া,সদর উপজেলা কৃষকদলের সাবেক আহবায়ক আব্দুর রাজ্জাক মিয়া, ও সদর উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব মো:পল্টু মিয়া, জেলা বিএনপি নেতা আবুল কালাম আজাদ, জেলা বিএনপি নেতা ফরিদুজ্জামান ফরিদ, জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আইয়ুব আলী,বালিয়াটি ইউনিয়ন বিএনপি নেতা মোঃ হাবিবুর রহমান, সদর থানা শহীদ জিয়া পর্যন্ত দলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মিঠু,  জেলা শ্রমিক দল নেতা মোঃ টিপু মিয়া,তরুন যুবদল নেতা বাবু মিয়া,  সাবেক মানিকগঞ্জ জেলা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান রবিন, ও সাটুরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ ইমরান হোসাইন, এবং ছাত্রদল নেতা মোহাম্মদ নজরুল ইসলাম ও সাকিব, প্রমুখ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দলের নেতৃবৃন্দ ।####

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page