বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন, কাটা হলো ৫টি মানিকগঞ্জে গাঁজা-শিশা ও হুক্কাসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল সদর উপজেলা পরিবেশক মালিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মুক্তার হাসান, টাঙ্গাইল :

টাঙ্গাইল সদর উপজেলা পরিবেশক মালিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে টাঙ্গাইল শহরস্ত মেইন রোডের পশ্চিম পাশে সদর উপজেলা পরিবেশক মালিক সমিতির নিজস্ব কার্যালয় এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথিদের আসন গ্রহণ, অতিথিদের ফুল দিয়ে বরণ, কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ, সংগঠনের আয়-ব্যয়ের হিসাব বিবরণী পেশসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সদর উপজেলা পরিবেশক মালিক সমিতি আয়োজিত সাধারণ সভায় অত্র সংগঠনের সভাপতি মীর শামিনুল ইসলাম শামীম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল বাসার উজ্জ্বলের সঞ্চালনায় অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন, সদর উপজেলা পরিবেশক মালিক সমিতির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আরফান আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিবেশক মালিক সমিতির সভাপতি শামীমুর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, টাঙ্গাইল জেলা পরিবেশক মালিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম, সদর উপজেলা পরিবেশক মালিক সমিতির উপদেষ্টা আহ্সান খান আছু, মীর মহব্বত হোসেন, মাহফুজুর রহমান মামুন, সাইমন তালুকদার রাজিব, বাবু দুলাল চন্দ্র সাহা, মো: শাহ আলমসহ সংগঠনের অন্যর নেতৃবৃন্দ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এবং সকল সদস্যদের উপস্থিতিতে ভোটের মাধ্যমে দুই বছর মেয়াদী ২৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এসময় আবুল বাশার উজ্জ্বল ৬২ ভোট পেয়ে সভাপতি ও মীর শামীনুল ইসলাম শামীম ৫০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page