শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:১১ অপরাহ্ন

জাতীয় নির্বাচন বানচালের জন্য একটি ইসলামী দল ষড়যন্ত্র করছে, মুরাদ

সুমন আহমেদ, ধামরাই (ঢাকা)প্রতিনিধিঃ

একটি ইসলামিক দল একের পর এক বাংলাদেশে যাতে জাতীয় নির্বাচন না হয় তার জন্য নানান ধরনের ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।

শুক্রবার(৭ নবেম্বর) বিকেলে উপজেলার কাওয়ালী পাড়া বাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর উপলক্ষে এক সামাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দেন।

এসময় ধামরাই উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি খন্দকার আয়ুব খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ এমএ জলিল,ধামরাই পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আবু তালহে মুকুট,জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন,ধামরাই উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ লোকমান দেওয়া,ঢাকা জেলা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক সুনিল সাহা,ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি ইবাদুল হক জাহিদ, সাবেক দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম,বালিয়া ইউনিয়ন যুবদল নেতা আরিয়ান রুবেলসহ আরও অনেকে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page