বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে গাঁজা-শিশা ও হুক্কাসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত

ঘিওরে ইয়াবাসহ মাদককারবারি আলামিন আটক

আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি : 

মানিকগঞ্জের ঘিওরে  থানা   পুলিশের বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে ১২ পিচ ইয়াবাসহ  আটক  করেছে।

বৃহস্পতিবার সকালে  আটককৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। বুধবার রাতে   উপজেলার বালিয়াখোড়া  ইউনিয়নের পুখুরিয়া ব্রিজের উপর থেকে   বিশেষ অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী আলামিনকে আটক  করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ আলামিন ( ২০ ), পিতা- মোঃ দারগালী, গ্রাম- পুখুরিয়া , থানা-  ঘিওর  মানিকগঞ্জ ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) চিন্ময় মন্ডল ও মোঃ মোক্তার হোসেনের   নেতৃত্বে অভিযান চালিয়ে ১২ পিচ  ইয়াবা ট্যাবলেট  সহ আলামিনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ঘিওর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া  ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আটককৃত আসামীকে বৃহস্পতিবার  সকালে মানিকগঞ্জ  জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকদ্রব্য  সহ সকল অপরাধের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page