বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন, কাটা হলো ৫টি মানিকগঞ্জে গাঁজা-শিশা ও হুক্কাসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলে খারজানা দক্ষিণপাড়া তিন তলা মসজিদের ভিত্তি প্রস্তর ও মতবিনিময় সভা

মুক্তার হাসান, টাঙ্গাইল:
টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ড খারজানা দক্ষিণপাড়া তিন তলা জামে মসজিদ পূর্ণনির্মাণের ভিক্তিপ্রস্তর অনুষ্ঠান ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে খারজানা হোসাইনিয়া সিদ্দিকিয়া আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় অত্র মসজিদ কমিটির সভাপতি মোঃ রায়হান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর টাঙ্গাইল সদর-৫ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির প্রচার সম্পাদক আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচনকে সামনে রেখে আমি আপনাদের ছেলে হিসেবে আপনাদের কাছে এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যদি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে নির্বাচিত হতে পারি, টাঙ্গাইলের রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা যে কাজগুলো অসম্পূর্ণ রয়েছে আমি সেই কাজগুলো তড়িৎ গতিতে করে দিবো। এই চরাঞ্চলকে একটি আধুনিক টাঙ্গাইল সদর হিসেবে বাংলাদেশের কাছে পরিচয় করিয়ে দিবো। আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই টাঙ্গাইলে কোন সন্ত্রাস থাকবে না, কোন চাঁদাবাজি থাকবেনা, একটি আধুনিক মডেল টাউন হিসেবে আপনাদেরকে উপহার দেবো ইনশাল্লাহ। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন আমাদের দল বিএনপি যদি ক্ষমতায় আসে এই দেশে এক কোটি যুবকদের চাকরি হওয়ার আগ পর্যন্ত বেকার ভাতা প্রদান করা হবে। প্রতিটি মায়ের জন্য একটি করে ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে। যাতে করে মায়েরা সম্মানিত হয়। প্রতিটি পরিবারে একটি করে হেলথ কার্ড করে দেওয়া হবে যেটা দিয়ে আপনারা সহজে চিকিৎসা সেবা নিতে পারবেন। তাই আপনাদের কাছে অনুরোধ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন ইনশাল্লাহ। মসজিদ পুনঃনির্মাণ ও বাস্তবায়ন কমিটি আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, ইঞ্জিনিয়ার আব্দুল কাদের, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মুক্তার হাসান, পোড়াবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, ইউপি সদস্য ছানোয়ার হোসেন ও ৯নং ওয়াড বিএনপির সভাপতি শফিকুর রহমান প্রমুখ। এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page