শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে অন্তঃসত্ত্বা ভাবি ও ভাতিজা হত্যার মূল হোতা ইউসুফ সহ ২ জন গ্রেফতার দৌলতপুরে চিহ্নিত হেরোইন ব্যবসায়ী সুবল গ্রেফতার মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নাই—এস এ জিন্নাহ কবীর এমপি দৌলতপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘিওরে মাদক চাঁদাবাজি দুর্নীতি ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত দৌলতপুরে এক ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার দৌলতপুরের চরকাটারী মাঠে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত দৌলতপুরে দেবরের হাতে ভাবি ও ভাতিজা খুন নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসাইন

মানিকগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থীর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক:২২ নভেম্বর-২০২৫,শনিবার। :
মানিকগঞ্জ-১(দৌলতপুর-ঘিওর-শিবালয়) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউরো বাংলা হার্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: আবু বকর সিদ্দিক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে শো-ডাউন ও গণসংযোগ করেছেন ।
দিন ব্যাপি তিনি তার নির্বাচনী এলাকায় মটরসাইকেল শোভাযাত্রা শো-ডাউন গণসংযোগ করেন । তিনি হুটখোলা একটি গাড়িতে দাঁড়িয়ে হাত নেড়ে এলাকার ভোটার ও জনতাকে ছালাম জানান ও দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান। তার সাথে দলীয় নেতাকর্মীরা মুহু-মুহু শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে পুরো নির্বাচনী এলাকা ।
আজ (২২ নভেম্বর )শনিবার সকাল ১০ টায় পাটুরিয়া ফেরি ঘাট এলাকা থেকে মোটরসাইকেল শোভাযাত্রা শো-ডাউনটি শিবালয়,ঘিওর,দৌলতপুর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক,বাজার প্রদক্ষিন করেন। মোটরসাইকেল মটরসাইকেল শোভাযাত্রা শো-ডাউনে প্রায় হাজারো মোটরসাইকেল অংশ নেয় । এসময় নেতাকর্মীরা দাঁড়িপাল্লা প্রতীকের প্ল্যাকার্ড হাতে শোভাযাত্রাটিকে আরো বর্ণিল করে তোলেন। পরে বিকালে শিবালয়ের মহাদেবপুর সরকারি কলেজ মাঠে এসে শেষ হয় ।

মানিকগঞ্জ-১(দৌলতপুর-ঘিওর-শিবালয়) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউরো বাংলা হার্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: আবু বকর সিদ্দিক বলেন, আল্লাহর আইন চাই,সৎ লোকের শাসন চাই, আপনারা অনেক তন্ত্রমন্ত্র দেখেছেন,এবার আর কোন তন্ত্রমন্ত্রে কাজ হবে না । এবারের নির্বাচন দাঁড়িপাল্লার সিংহাসন । আমি যদি এলাকায় জনপ্রতিনিধি নিবাচিত হই আগামী বাংলাদেশ বিনির্মাণ, সন্ত্রাসী,চাঁদাবাজি,দুনীতিমুক্ত দেশ গড়বো,চাঁদা আমরা নিব না,চাঁদা নিতে দিব না, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করা হবে,পদ্মা-যমুনা পাড় সংলগ্ন এলাকায় স্থায়ী বাঁধ নিমাণ করে পর্যটন ও অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে । পাটুরিয়ায় দ্বিতীয় পদ্ম সেতু, রেল পথের ব্যবস্থাকরা হবে । মিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম তৈরী করা হবে । কৃষি পণ্যের সহজ বিপনন ব্যবস্থা করা হবে । আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন,মানিকগঞ্জ-১ আসনে জামায়াতের নির্বাচন পরিচালক মাওলানা ওমর ফারুক, শিবালয় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা হাতের আলী ,ঘিওর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, ঘিওর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মওলানা নুরুল ইসলাম ,দৌলতপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল মান্নান, ,দৌলতপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আবদুল করিম গাজী, জেলা জজকোর্ট সিনিয়র এ্যাড. জাহাঙ্গীর আলম,মানিকগঞ্জ জেলা শিবির সভাপতি মো. মনিরুল ইসলামসহ দলের নেতৃবৃন্দ ।####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page