বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
Headline :
টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ

মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসনে যারা মনোনয়নপত্র দাখিল করলেন

নিজস্ব প্রতিবেদক :২৯ ডিসেম্বর ২০২৫,সোমবার

মানিকগঞ্জে ৩টি সংসদীয় আসনের ৩২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এদের মধ্যে ২৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

মানিকগঞ্জ ১ আসন (ঘিওর, দৌলতপুর ও শিবালয় ): এই আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৯ জন এরা হলেন-
বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, বাংলাদেশ জামায়েত ইসলামী মনোনীত প্রার্থী আবু বক্কর সিদ্দি

ক, গণঅধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হুসাইন, জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক তোজাম্মেলক হক তোজা (স্বতন্ত্র), বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী মোঃ হেদায়েতুল্লাহ, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রার্থী দিলীপ কুমার দাশ, মোঃ আব্দুল আলী বেপারী (স্বতন্ত্র) জনতা দলের মনোনিত প্রার্থী মোঃ শাহজাহান খান ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ খোরশেদ আলম

মানিকগঞ্জ ২ (সিংগাইর – হরিরামপুর ): এই মনোনয়নপত্র দাখিল করেছেন ৬ জন।
এরা হলে- বিএনপি মনোনীত প্রার্থী মাঈনুল ইসলাম খান শান্ত, জাতীয় পার্টি মনোনিত প্রার্থী এস এম আব্দুল মান্নান, খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মোঃ সালাউদ্দিন, সিংগাইর উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান নোমান(স্বতন্ত্র), জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মোঃ আব্দুল হক মোল্লা(স্বতন্ত্র) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রাথী মোহাম্মদ আলী।

মানিকগঞ্জ ৩ ( মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া ): এই আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১২ জন।
এরা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা, গণফোরামের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি মফিজুল ইসলাম খান কামাল (স্বতন্ত্র), বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাও. মুহাঃ দেলওয়ার হোসাইন , জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান আতা (স্বতন্ত্র ), প্রবাসী রফিকুল ইসলাম (স্বতন্ত্র) , বাংলাদেশ জাসদ মনোনীত প্রার্থী মোঃ শাহজাহান আলী, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুহাম্মদ সাঈদ নূর, এবি পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা মোঃ ফারুক হোসেন (স্বতন্ত্র ), জাতীয় পার্টি (জেপি) মনোনীনত প্রার্থী মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আবুল বাশার বাদশা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সামসুদ্দিন।

  • Facebook Comments Box


  • আপনার মতামত লিখুন :

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    Our Like Page