শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে অন্তঃসত্ত্বা ভাবি ও ভাতিজা হত্যার মূল হোতা ইউসুফ সহ ২ জন গ্রেফতার দৌলতপুরে চিহ্নিত হেরোইন ব্যবসায়ী সুবল গ্রেফতার মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নাই—এস এ জিন্নাহ কবীর এমপি দৌলতপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘিওরে মাদক চাঁদাবাজি দুর্নীতি ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত দৌলতপুরে এক ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার দৌলতপুরের চরকাটারী মাঠে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত দৌলতপুরে দেবরের হাতে ভাবি ও ভাতিজা খুন নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসাইন

নিরপেক্ষ নির্বাচন করতে না পারলে সবার জন্য বিপদ আছে- সেতু উপদেষ্টা

মানিকগঞ্জ প্রতিনিধি :১৯ জানুয়ারি ২০২৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন,নির্বাচন ফলাফল যদি মানুষের কাছে গ্রহনযোগ্য না হয় ,আমরা যদি অবাধ নিরপেক্ষ নির্বাচন না করতে পারি তাহলে আমাদের সবার জন্য বিপদ আছে।তিনি আজ দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত গনভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরনের উদ্যেশে জেলার বিভিন্ন পর্যায়ের অফিসারদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

তিনি আরো বলেন,নির্বাচনী অনিয়মের জন্য বহু সংখ্যক কর্মকর্তাকে চাকুরিচ্যুত করা হয়েছে ২০১৮ সালের নির্বাচনে যেসব কর্মকর্তারা নির্বাচন কমিশনে দায়িত্ব পালন করেছেন তাদের প্রত্যককে চাকুরিচ্যুত করা হয়েছে পাশাপাশি যেসব পুলিশ কর্মকর্তারা দায়িত্ব পালন করেছে তাদেরও চাকুরিচ্যুত করা হয়েছে । এজন্য কোন কর্মকর্তা যদি মনে করে আমি একটু দায়িত্বে অনিয়ম করলাম তাহলে আর পার পাওয়া যাবে না। আমাদের সবার জন্য রক্ষা কবজ হচ্ছে নিরপেক্ষতা।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা।পরে বিকেলে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গনভোট প্রচারনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
#####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page